আমতলীতে দুইপক্ষের সংঘর্ষে আহত-৭ | আপন নিউজ

শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন
আমতলীতে দুইপক্ষের সংঘর্ষে আহত-৭

আমতলীতে দুইপক্ষের সংঘর্ষে আহত-৭

আমতলী প্রতিনিধিঃ

বরগুনার আমতলী উপজেলার নাচনাপাড়া গ্রামে রাজহাঁসে জমির ফসল খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ৭ জন আহত হয়েছে। আহতদের আমতলী উপজেলা স্বাস্থ্য কমল্পেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনা ঘটেছে মঙ্গলবার সকালে।
স্থানীয় সুত্রে জানাগেছে, উপজেলার নাচনাপাড়া গ্রামের নয়া সরদারের ২০ টি রাজহাঁস আছে। ওই হাঁসে প্রতিবেশী বাদশা মিয়া পাহলানের জমির ফসল খেয়ে ফেলে। এ নিয়ে মঙ্গলবার সকালে নয়া সরদার ও বাদশা পাহলানের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায় উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দু’পক্ষের ৭ জন আহত হয়েছে। আহতদের মধ্যে আবদুল হাই সরদার (৬০), বাদশা মিয়া পাহলান (৬২), সাগর পাহলানকে (২০) হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং রাকিব সরদার (১৭), মামুন সরদার (১৯), মমতাজ বেগম (৫০), সুমন সরদারকে (২৭) প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এদিকে বাদশা পাহলানের অভিযোগ ঘটনার পরপর নয়া সরদারের লোকজন তার বাড়ীতে প্রবেশ করে ঘর ভাংচুর করেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
আহত বাদশা মিয়া পাহলান বলেন, নয়া সরদারের রাজহাঁসে আমার জমির ফসল নষ্ট করছিল। তাকে বহুবার নিষেধ করা সত্ত্বেও তিনি তা শুনেননি। এ নিয়ে নয়া সরদারের সাথে কথা কাটাকাটি হয়। এতে ক্ষিপ্ত হয়ে নয়া সরদার তার লোকজন নিয়ে আমার বাড়ীতে হামলা করে আমার ঘর ভাংচুর এবং আমাকে, আমার স্ত্রী ও আমার এক নাতিকে মারধর করেছে। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনেছে।
নয়া সরদারের ছোট ভাই জাফর সরদার বাদশা পাহলানের বাড়ীতে হামলার কথা অস্বীকার করে বলেন, নয়া সরদারের রাজহাঁসের ডাকে বাদশা পাহলানের ঘুম নষ্ট হয়। এনিয়ে কথা কাটাকাটির জেরে বাদশা পাহলান ও তাদের লোকজন আবদুল হাই সরদারসহ চারজনকে মারধর করেছে।
আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনেছি। কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!