আমতলীতে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা বিতরন | আপন নিউজ

শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন
আমতলীতে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা বিতরন

আমতলীতে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা বিতরন

আমতলী প্রতিনিধিঃ
বরগুনার আমতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার খাদ্য সহায়তা বিতরন করা হয়েছে। বুধবার সামাজিক সুরক্ষা বজায় রেখে ইউএনও মনিরা পারভীন আঠারোগাছিয়া ইউনিয়ন পরিষদ মাঠে আঠারোগাছিয়া ইউনিয়নের পাঁচ’শ হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরন করেছেন।
জানাগেছে, প্রাণঘাতী করোনা ভাইরাস প্রাদুর্ভাবের আমতলী উপজেলায় কয়েক হাজার হতদরিদ্র শ্রমজীবি মানুষ কর্মহীন হয়ে পরে। এ কর্মহীন পরিবারগুলোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাদ্য সহায়তা বরাদ্দ দেয়। বুধবার ইউএনও মনিরা পারভীন আঠারোগাছিয়া ইউনিয়ন পরিষদ মাঠে আঠারোগাছিয়া ইউনিয়নের পাচ’শ হত দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরন করেছেন। খাদ্য সহায়তা বিতরনকালে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জামিউল হিকমা ও ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ হাওলাদার প্রমুখ। প্রত্যেক হতদরিদ্র পরিবারকে ১০ কেজি চাল, একটি সাবান ও একটি মাস্ক বিতরন করা হয়।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন বলেন, আঠারোগাছিয়া ইউনিয়নের পাচ’শ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া খাদ্য সহায়তা বিতরন করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!