বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছে দুই পুলিশ সদস্য সম্বিত রায় ও সঞ্জয় দাস | আপন নিউজ

শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০২ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় জা’ল ভোট ও গোপন কক্ষে ছবি তোলায় আ’ট’ক-৩ কলাপাড়ায় অটোরিকশার ধা’ক্কায় শ্রমিক নি’হ:ত মিঠাগঞ্জ ইউনিয়নে উন্নয়নের অঙ্গীকার এবিএম মোশাররফ হোসেনের কলাপাড়ায় যৌথবাহিনীর অ’ভিযানে দেশীয় অ’স্ত্রসহ যুবক গ্রে’ফ’তা’র ইসলামী আন্দোলন থেকে বহিষ্কৃত শতাধিক নেতাকর্মীর বিএনপি প্রার্থীকে সমর্থন পটুয়াখালী-৪ আসনে ধানের শীষের প্রার্থীকে গণ অধিকার পরিষদের পূর্ণ সমর্থন পায়রা বন্দরে নির্মাণাধীন আন্দারমানিক ব্রিজে দু’র্ঘ’ট’না: নি’হ’ত ১, আ’হ’ত-৩ বিএনপি ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে-এবিএম মোশাররফ হোসেন বরগুনা-১ আসনে বিএনপি ও ইসলামী আন্দোলন প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই বরগুনা হবে চাঁ’দা’মুক্ত-প্রতিশ্রুতি বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মোল্লার
বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছে দুই পুলিশ সদস্য সম্বিত রায় ও সঞ্জয় দাস

বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছে দুই পুলিশ সদস্য সম্বিত রায় ও সঞ্জয় দাস

আপন নিউজ, কলাপাড়া অফিসঃ

কলাপাড়ায় করোনার পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্রদের পাশে দাঁড়িয়েছে দুই পুলিশ সদস্য। শুধু নিরাপত্তা নয়, মাঠে থেকে সচেতনাতা বৃদ্ধি ও কর্মহীন ক্ষুদার্থ মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন কলাপাড়া থানার উপ-পুলিশ পরিদর্শক সম্মিত রায় ও সহকারী উপ-পুলিশ পরিদর্শক সঞ্জয় দাস।
তবে কোন কিছুর প্রাপ্তির আসায় নয়, শুধু মানুষের অসহায়ত্বের দিক বিবেচনা করেই মানবিক দ্বায়িত্ববোধ থেকে এ উদ্যোগ নিয়েছেন বলে তারা জানিয়েছেন।
জানা গেছে, প্রত্যেক পরিবারেকে ১০ কেজি চাল, দুই কেজি আলু, এক কেজি মুশরী ডাল, এক কেজি আটা, এক কেজি সয়াবিন তৈল, এক কেজি লবন, একটি করে সাবান দেয়া হয়েছে। শুধু দিনের আলোতে নয়, রাতের আধাঁরেও বাড়ি বাড়ি গিয়ে শতাধিক কর্মহীন মানুষের হাতে খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছেন ওই দুই পুলিশ কর্মকর্তা। এক সপ্তাহ ধরে কাজের ফাঁকে ফাঁকে তারা এ খাদ্য সহায়তা দিয়ে আসছেন। পুলিশ সদস্যদের এমন মানবিক আচরণ দেখে অনেকেই অবাক।
নানা সমালোচনা,উপহাস,বিদ্রুপ,কটাক্ষ আর কত কিছুইনা সহ্য করতে হয় পুলিশকে। সেই পুলিশ সদস্যরা নিজের বেতনের টাকা দিয়ে খাদ্য সামগ্রী কিনে পৌঁছে দিচ্ছেন কর্মহীন হতদরিদ্রদের বাড়িতে। যেখানে নিজেদেরই থেকে যায় পর্যাপ্ত সুরক্ষা সামগ্রহীর অভাব। নিম্নবিত্ত কর্মহীন মানুষের আহার নিয়ে উদ্বিগ্ন যখন অনেকেই। তখন পুলিশের কানে ভেসে আসে মধ্যবিত্ব ও কর্মহীনদের বোবা কান্না। খাবার পৌঁছে দেওয়ার দায়িত্ব নেয় পুলিশই। এ এক নিদারুন অসহাত্বের গল্প। একাকিত্বের আখ্যান। জীবনে এমন দিন আসবে কে ভেবেছে কবে।
থানার সহকারী উপ-পুলিশ পরিদর্শক সঞ্জয় দাস জানান, নিজেদের বেতনের টাকা দিয়ে খাদ্য সামগ্রী কিনে ওইসব কর্মহীন পরিবারের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছি। আমাদের এ কার্যক্রম অব্যহত থাকবে।
কলাপাড়া থানার উপ-পুলিশ পরিদর্শক সম্বিত রায় জানান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশে আমরা করোনা পরিস্থিতিতে কর্মহীন অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করছি।
সমাজের বিত্ত্ববান ব্যক্তিদেরও ক্ষুধার্থ মানুষের পাশে এসে দাঁড়ানোর অনুরোধ করেছেন তাঁরা।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!