তালতলীতে ক্ষেতেই নষ্ট তরমুজ,পথে বসেছে চাষী হারুন | আপন নিউজ

শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন
তালতলীতে ক্ষেতেই নষ্ট তরমুজ,পথে বসেছে চাষী হারুন

তালতলীতে ক্ষেতেই নষ্ট তরমুজ,পথে বসেছে চাষী হারুন

আমতলী ও তালতলী প্রতিনিধিঃ

বরগুনার তালতলীতে ক্ষেতেই নষ্ট হচ্ছে তরমুজ।পথে বসতে চলছে চাষী হারুন। গত বছরের তুলনায় এই বছর তরমুজ চাষে ভালো ফলনের আশায় বুক বেঁধেছিলেন তিনি। কিন্তু করোনা ভাইরাসের সংক্রামণের  তরমুজ ক্রয় করতে পাইকার না আসায় তার সেই আশায় গুড়েবালি। এদিকে বৃষ্টির কারণে ক্ষেতেই নষ্ট হচ্ছে তরমুজ। তাই বড় ধরনের লোকসানের আশঙ্কায় পথে বসছেন তিনি।

জানাগেছে, উপজেলার কবিরাজপাড়া গ্রামের চাষী হারুন অর রশিদ বিভিন্ন এনজিও,ব্যক্তির কাছ থেকে ঋণ নিয়ে  স্থানীয়  রাখাইনের জমি নগতটাকায় ক্রয় করে এ বছর একর জমিতে তরমুজ চাষ করেন। ক্ষেতে গত বছরের তুলনায় ভালো ফলনও ধরেছে। ভালো ফলনে চাষী হারুনের মুখে আনন্দের হাসি ফুটেছে।  কিন্তু করোনা ভাইরাসের সংক্রামনের কারনে সঠিক সময়ে তরমুজ ক্রয় করতে পাইকার আসছে না। ফলে  কয়েক লক্ষ টাকা লোকসান গুনতে হবে তাকে। এদিকে লকডাউনের কারনে সাপ্তাহিক দৈনিক হাটগুলোতে নেই খুচরা ক্রেতারা। আর বৃষ্টির কারণে রাস্তাঘাটের যোগাযোগের খুবই বেহাল। ঋণের বোঝা মাথায় নিয়ে পথে বসতে চলেছেন তরমুজ চাষী হারুন। এতে করে তার পরিবারেও চলছে হাহাকার।

বুধবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা গেছে, হারুন অর রশিদের একরের জমিতে তরমুজের ক্ষেতে পাকা তরমুজগুলো নষ্ট হতে চলছে। অসময়ে বৃষ্টি আর করোনা ভাইরাসের কারনে সঠিক সময়ে বাজারজাত করতে না পারার ক্ষেতেই তরমুজ নষ্ট হয়ে যাচ্ছে।

চাষী হারুন অর রশিদ কান্না জনিত কন্ঠে বলেন, বিভিন্ন এনজিও ও ব্যাক্তির কাছ থেকে ঋণ নিয়ে একর জমিতে তরমুজ চাষ করেছিলাম। এখন করোনা ভাইরাসের কারণে তরমুজ বিক্রি করতে না পেরে বড় ধরনের ক্ষতির আশঙ্কায় আছি। এখন নতুন করে বৃষ্টির কারণে ক্ষেতেই নষ্ট হয়ে যাচ্ছে তরমুজ। তাই পরিবার নিয়ে এখন পথে বসতে হচ্ছে আমাকে। তাই প্রশাসনের কাছে ক্ষেতের  তরমুজগুলো বাজারজাত করনের দাবী জানাই।

স্থানীয় ইউপি সদস্য নিজাম মীর বলেন, চাষী হারুন এখন পথে বসে গেছে। ওর সব কিছু দিয়েই তরমুজ চাষ করছিলো। ফলনও ভালো হয়েছিলো। এখন করোনা ভাইরাস বৃষ্টির কারনে ক্ষেতেই তরমুজ নষ্ট হয়ে যাচ্ছে।

তালতলী কৃষি অফিসার আরিফুর রহমান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে যে ক্ষয়ক্ষতি হয়েছে তার রির্পোট মন্ত্রনালয়ে পাঠানো হবে তাকে সরকারীভাবে সাহায্য করা হবে। আর ক্ষেতে যে তরমুজ আছে সে গুলো বিক্রির জন্য সহযোগিতা করা হবে।

তালতলী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন, এ বিষয়ে বরগুনা জেলা প্রশাসক মোঃ মোস্তাইন বিল্লাহ স্যারের সাথে আলোচনা করে ওই চাষির প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!