৩৩৩ নম্বারে কল শেখ হাসিনার উপহার খাদ্য সামগ্রী নিয়ে ছুটে গেলেন তালতলীর ইউএনও | আপন নিউজ

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ পরিচ্ছন্ন শহর ও জীবন্ত খাল গড়তে কলাপাড়ায় কার্যক্রম শুরু কলাপাড়ায় অধ্যক্ষকে হা’তু’ড়ি পে’টা  আমতলীতে চাঁ’দা আদায়কালে শ্রমিকদল সভাপতিসহ দুই চাঁ’দা’বা’জ আ’ট’ক ধানখালীতে ইসলামী ছাত্র আন্দোলনের বার্ষিক সম্মেলন, নতুন কমিটি গঠন হাজীপুর বিদ্যালয়ে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর দিলেন এমপি এবিএম মোশাররফ হোসেন সাংবাদিক আরিফ রহমানের বি’রু’দ্ধে অ’পপ্রচা’রের প্রতিবা’দে কুয়াকাটায় মা’ন’ব’ব’ন্ধ’ন কলাপাড়ায় ঝড়ে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারে খাদ্য ও মন্দির নির্মাণে সহায়তা
৩৩৩ নম্বারে কল শেখ হাসিনার উপহার খাদ্য সামগ্রী নিয়ে ছুটে গেলেন তালতলীর ইউএনও

৩৩৩ নম্বারে কল শেখ হাসিনার উপহার খাদ্য সামগ্রী নিয়ে ছুটে গেলেন তালতলীর ইউএনও

তালতলী প্রতিনিধিঃ

বরগুনার তালতলীতে খাদ্য সামগ্রী জন্য ৩৩৩ এ কল দেয় আল ইকরা ফাউন্ডেশন নামক একটি সামাজিক সংগঠন। এর পরেই সংগঠনের সদস্যদের বাড়িতে খাদ্য সামগ্রী নিয়ে ছুটে গেলেন ইউএনও আসাদুজ্জামান। উপজেলার চন্দনতলা এলাকায় আল ইকরা ফাউন্ডেশনের ৩৬টি পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী নিয়ে বিতারণ করেন তিনি।
জানা যায়,উপজেলার পঁচাকোড়ালিয়া ইউনিয়নের চন্দনতলা এলাকায় আল ইকরা ফাউন্ডেশন ৫০ সদস্য নিয়ে একটি সামাজিক সংগঠন করেন কিছু যুবক। এই করোনা ভাইরাসের কারণে ঐ সংগঠনের ৩৬ সদস্যরা কর্মহীন হয়ে পড়েন। বাড়িতে কোনো খাবার না থাকায় ৩৩৩ নম্বরে কল দেয় কর্মহীন সদস্যরা। পরে প্রধান মন্ত্রী শেখ হাসিনার উপহারের চাল, আলু ও ডাল নিয়ে ছুটে যায় উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান। এসময় উপস্থিত ছিলো সহকরী (ভূমি) সেলিম মিঞা, সহকারী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহিদ,তালতলী সাংবাদিক ফোরামের সভাপতি খাইরুল ইসলাম আকাশ প্রমূখ।
উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান বলেন প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা কার্যক্রমের আওতায় উপজেলার অসহায় মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দেয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় ৩৩৩ নম্বরে কল পেয়ে জেলা প্রশাসনের নির্দেশে আল ইকরা ফাউন্ডেশনে সদস্যদের খাদ্র সামগ্রী নিয়ে বৃষ্টির ভিতরে কাঁচা রাস্তা দিয়ে হেটে তাদের ৩৬ সদস্যদের মাঝে ১০ কেজি চাল,৪কেজি আলু ও ১কেজি ডাল বিতারণ করা হয়। প্রধানমন্ত্রীর এ মানবিক সহায়তা বিতারণ র্কাযক্রম ভবিৎষতে অব্যহত থাকবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!