আমতলী পৌরসভার ৩’শ৭৫ জেলেদের মাঝে বিশেষ ভিজিএফ’র চাল বিতরন | আপন নিউজ

বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ঢাবি অ্যালামনাইদের মিলনমেলা ও ইফতার মাহফিল কলাপাড়ায় সিপিপি ও ডব্লিউডিএমসি সদস্যদের প্রশিক্ষণ অনুষ্ঠিত কলাপাড়ায় “নবজাগরণ” উদ্যোগে অসহায়দের মাঝে সেহরি ও ইফতার সামগ্রী বিতরণ আমতলীতে হ’য়’রা’নী করতে ২২ পৌর নাগরিকের ভু’য়া স্বাক্ষরে অভিযোগ আমতলীতে হেযবুত তওহীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ পালিত কলাপাড়ায় ইসলামিয়া হাসপাতালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় ইয়া’বা সে’বনের অপ’রা’ধে স্বেচ্ছাসেবক দল নেতার এক মাসের কা’রা’দণ্ড কলাপাড়ায় ইউনাইটেড-১৯ ব্যাচের শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন কুয়াকাটায় মুক্তা চাষে দক্ষতা বৃদ্ধিতে ব্র্যাকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত
আমতলী পৌরসভার ৩’শ৭৫ জেলেদের মাঝে বিশেষ ভিজিএফ’র চাল বিতরন

আমতলী পৌরসভার ৩’শ৭৫ জেলেদের মাঝে বিশেষ ভিজিএফ’র চাল বিতরন

আমতলী প্রতিনিধিঃ
জাটকা ইলিশ আহরন থেকে বিরত থাকা বরগুনার আমতলী পৌরসভার ৩’শ৭৫ জন জেলেদের মাঝে বিশেষ ভিজিএফ চাল বিতরন করা হয়েছে। আমতলী পৌরসভার উদ্যোগে জেলেদের চেয়ারে বসিয়ে শনিবার ইউএনও মনিরা পারভীন সামাজিক দুরত্ব বজায় রেখে এ চাল বিতরন কার্যক্রমের উদ্বোধন করেছেন।
জানাগেছে, নভেম্বর  থেকে জুন মাস পর্যন্ত (আট মাস) নদীতে জাটকা ইলিশ আহরণ ও সংরক্ষণ সম্পুর্ন  নিষিদ্ধ। এ সময়ে জাটকা ইলিশ আহরন থেকে বিরত থাকা জেলেদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ ভিজিএফ সহায়তা প্রদান করেছেন। ওই বিশেষ ভিজিএফ’র সহায়তার আওতায় আমতলী পৌরসভার ৩’শ ৭৫ জন জেলেদের মাঝে এপ্রিল মাসের চাল বিতরন করা হয়েছে। প্রত্যেক জেলেকে ৪০ কেজি করে চাল দেয়া হয়। শনিবার ইউএনও মনিরা পারভীন জেলেদের চাল বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মতিয়ার রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট জামিউল হিকমা, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, কাউন্সিলর জিএম মুছা, কালু খলিফা, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ মাহবুবুল আলম প্রমুখ।
আমতলী উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মতিয়ার রহমান বলেন, জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় জাটকা আহরন থেকে বিরত থাকা জেলেদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ ভিজিএফ সহায়তা কার্যক্রম চালু করেছে। সেই সহায়তার পৌরসভার ৩’শ ৭৫ জন জেলেদের মাঝে চাল বিতরন করা হয়েছে।
আমতলীর ইউএনও মনিরা পারভীন বলেন, উপজেলা ও পৌরসভার কোন জেলে না খেয়ে অভুক্ত থাকবে না। করোনা পরিস্থিতি ছাড়াও জেলেদের পাশে রয়েছে সরকার। কিন্তু আপনাদের কথা দিতে হবে কোন দিন জাটকা ইলিশ আহরন করবেন না। আজকের জাটকাই আগামী দিনের বড় ইলিশ। এই সামদ্রিক সম্পদকে আমাদের রক্ষা করতে হবে। তিনি আরো বলেন, যখনই আপনাদের সহায়তার প্রয়োজন হবে তখনই আমাকে জানাবেন আমি আপনাদের পাশে দাড়াবো।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!