আমতলীতে হতদরিদ্র কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরন | আপন নিউজ

শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন
আমতলীতে হতদরিদ্র কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরন

আমতলীতে হতদরিদ্র কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরন

আমতলী প্রতিনিধিঃ
প্রাণঘাতী করোনা ভাইরাসের আপদকালীন সময়ে আমতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে আমতলী পৌরসভার এক’শ ১০ জন হতদরিদ্র কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরন করা হয়েছে। সামাজিক সুরক্ষা বজায় রেখে ছুরিকাটা সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে শনিবার আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান খাদ্য সহায়তা বিতরন কার্যক্রমের উদ্বোধন করেছেন।
জানাগেছে, প্রাণঘাতী করোনা ভাইরাস রোধে সরকারের নেয়া উৎকৃষ্ট সিদ্ধান্তে কর্মহীন হয়ে পরেছে উপজেলার কয়েক হাজার হতদরিদ্র শ্রমজীবি মানুষ। এ শ্রমজীবি পরিবারকে করোনা ভাইরাসের আপদকালিন সময়ে খাদ্য সহায়তা বরাদ্দ দেয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ শ্রমজীবি পরিবারগুলোর মধ্যে এক’শ ১০ পরিবারকে শনিবার আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যার আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান খাদ্য সহায়তা বিতরন কার্যক্রমের উদ্বোধন করেছেন। খাদ্য সহায়তা বিতরন কালে উপস্থিত ছিলেন ইউএনও মনিরা পারভীন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জামিউল হিমকা প্রমুখ। প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাল, তিন কেজি আলু, এক কেজি ডাল ও এক লিটার তেল দেয়া হয়।
ইউএনও মনিরা পারভীন বলেন, পৌরসভার এক’শ ১০ হতদরিদ্র পরিবারকে খাদ্য সহায়তা বিতরন করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!