৬৪ হাজার পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় কলাপাড়ায় ১৩ জনের নামে মামলা | আপন নিউজ

শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে তাল গাছ নিয়ে দ্বন্ধে বৃদ্ধকে পি’টি’য়ে হ’ত্যা কুয়াকাটায় এ কেমন শত্রুতা! জেলের জাল ও নৌকায় আ’গু’ন কলাপাড়ায় বহু-অংশীজনীয় (মাল্টি-স্টেকহোল্ডার) মৎস্যজীবী প্ল্যাটফর্মের সভা অনুষ্ঠিত কলাপাড়ায় ভু’ল চিকিৎসা ও রোগীর সাথে প্র’তা’রণার অভিযোগ; তদন্তের দাবি আমতলীতে আ’গু’নে পু’ড়ে ৭টি দোকান ছা’ই; পথে বসছেন ব্যবসায়ীরা ফেইক আইডিতে অপপ্র’চারের অভিযোগে আমতলীতে জালাল ফকিরের সংবাদ সম্মেলন কলাপাড়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় ঢাবি অ্যালামনাইদের মিলনমেলা ও ইফতার মাহফিল কলাপাড়ায় সিপিপি ও ডব্লিউডিএমসি সদস্যদের প্রশিক্ষণ অনুষ্ঠিত কলাপাড়ায় “নবজাগরণ” উদ্যোগে অসহায়দের মাঝে সেহরি ও ইফতার সামগ্রী বিতরণ
৬৪ হাজার পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় কলাপাড়ায় ১৩ জনের নামে মামলা

৬৪ হাজার পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় কলাপাড়ায় ১৩ জনের নামে মামলা

আপন নিউজ, কলাপাড়া অফিসঃ 

কলাপাড়ায় ৬৩ হাজার ৩৭০ পিস ইয়াবা সহ ৮ মাদক ব্যবসায়ীকে আটক করার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। রবিবার দুপুরে পটুয়াখালী র‌্যাব-৮ এর ডিএডি মো.মহিদুল ইসলাম বাদী হয়ে ১৩ জন কে আসামী করে কলাপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলাটি দায়ের করেন। আসামীরা হলেন হাসিনা বেগম, ইউসুফ আলী, বাবুল মৃধা, সালাম, নূরআলম, ইউসুফ,শাহজাদা, জামাল, রিয়াদ,সাইদুল বয়াতী, জুয়েল আকন, মনির হোসেন ও ওয়াসিম। এদের মধ্যে ৮ জনকে আটক করা হয়েছে। বাকী পাঁচ জন পলাতক রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, ১৩ জনের নাম উল্লেখ করে র‌্যাবের পক্ষ থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আসামীদের বাড়ী কলাপাড়া, আমতলী ও পাথরঘাটা উপজেলার বিভিন্ন গ্রামে বলে তিনি জানিয়েছেন।
পটুয়াখালী র‌্যাব-৮ এর অতিরিক্ত পুলিশ সুপার ও কোম্পানী কমান্ডার রউছ উদ্দিন জানান, মাদক ব্যবসায়ীরা একটি মাছ ধরা ট্রলার নিয়ে শনিবার সকালে ধানখালীর মধুপাড়া গ্রামে আসে। গোপন সংবাদের ভিত্তিতে তাদের ৮ জনকে আটক করা হয়েছে। এসময় ওই ট্রলারটি থেকে ইয়াবা ট্যাবলেট সহ নগদ ২ লাখ ৩০ হাজার টাকা ও একটি মোটর সাইকেল উদ্ধার করা হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!