বাউফলে ইউপি সদস্যের নেতৃত্বে প্রকাশ্যে তিন নারীকে বিবস্ত্র করে নির্যাতন | আপন নিউজ

বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটায় ২১ একর জমির মালিকানা বেহাতের অভিযোগে রাখাইন বোচানের সংবাদ সম্মেলন কলাপাড়ায় বিদ্যালয়ের পাশে ব্রয়লার খামার, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা কলাপাড়ায় জমি সংক্রান্ত বি’রোধে নারীকে লা’ঠি’পে’টা’র অভিযোগ কলাপাড়ার স্বাস্থ্য কর্মকর্তা আইসিইউতে, অবস্থা সংকটাপন্ন কলাপাড়ায় নারীকে পি’টি’য়ে আ’হ’তে’র অভিযোগ কলাপাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে চারা, বীজ ও সার বিতরণের উদ্বোধন কলাপাড়ায় প্রিয়জন কল্যাণ পরিষদ ও পাশে দাঁড়াই স্বেচ্ছাসেবী সংগঠন দুই দিনব্যাপী বর্ষবরণ উদযাপন শত বছরের ঐতিহ্য হারাতে বসেছে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কলাপাড়ায় দাখিল পরীক্ষার্থী ও শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নাসির মোল্লা মিন্টুকে সম্মাননা দিল কলাপাড়া উপজেলা প্রেসক্লাব
বাউফলে ইউপি সদস্যের নেতৃত্বে প্রকাশ্যে তিন নারীকে বিবস্ত্র করে নির্যাতন

বাউফলে ইউপি সদস্যের নেতৃত্বে প্রকাশ্যে তিন নারীকে বিবস্ত্র করে নির্যাতন

পটুয়াখালী প্রতিবেদকঃ 
পটুয়াখালীর বাউফলে এক ইউপি সদস্যের নেতৃত্বে তিন নারীকে প্রকাশ্যে বিবস্ত্র করে নির্যাতন করা হয়েছে। এক নারীর পা ভেঙ্গে দেয়া হয়েছে। গুরুতর আহত অবস্থায় ওই তিন নারীকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  ভর্তি করা হয়েছে। উপজেলার বগা ইউনিয়নের রাজনগর গ্রামে রবিবার দুপুরে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ইউপি সদস্য মোঃ মিজানুর রহমান ওরফে মিজু বগা ইউনিয়ন রাজনগর ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য ও  বগা ইউনিয়নের স্বেচ্ছাসেবক
লীগের সহ সভাপতি।

আহতদের সূত্রে জানা গেছে, জমিজমা নিয়ে সত্তার হাওলাদারের সাথে ওই গ্রামের ইউপি সদস্য মিজানুর রহমানের বিরোধ চলে আসছে। ঘটনার দিন রবিবার দুপুরে ইউপি সদস্য মিজানুর রহমান ১৫-২০ জন লোক নিয়ে বিরোধপূর্ণ ওই জমিতে মুগ ডাল তুলতে গেলে সত্তার হাওলাদারের স্ত্রী রাশিদা বেগম (৫০) বাঁধা দিলে তাকে এলোপাথারি ভাবে পেটাতে থাকে। রাশিদা বেগমের ডাকচিৎকারে তার ভাসুরের মেয়ে কুৃলসুম বেগম (৩২) ও ভাসুরের ছেলের বউ লাকি বেগম (২৫) বাঁধা দিলে ইউপি
সদস্য মিজানুর রহমান ও তার লোকজন ওই তিন নারীকে প্রকাশ্যে এলাপাথারি ভাবে পিটিয়ে আহত করে।

নির্যাতিত লাকি বেগম জানান,  ইউপি সদস্য মিজানুর রহমান ও তার লোকজন তাদেরকে পিটিয়েই ক্ষান্ত হননি। পড়নের কাপর ও সোলোয়ার কামিজ টেনে ছিড়ে ফেলেছে। তাদেরকে বিবস্ত্র করে, আপত্তিকর স্থানে হাত দেয়। এর পর চুল ধরে
মাটিতে ফেলে এক সাথে ৫ থেকে ৬ জন মিলে মাটিতে ফেলে পায়ে পেটাতে থাকে। এ সময় বুকে লাথি মারে। এ ঘটনায় লাকি বেগমের ডান পা ভেঙ্গে যায়।এ নির্যাতনের বর্বরতাই তাদের শেষ নয়। আহতরা যাতে চিকিৎসার জন্য যেতে না পারে তার জন্য পথে লোক বসিয়ে রাখে। পরে এ ঘটনার সংবাদ পেয়ে বগা পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই মাধব চন্দ্র দে ঘটনা স্থলে উপস্থিত হয়ে আহতদের চিকিৎসার জন্য বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

এ ব্যাপারে ইউপি সদস্য মিজানুর রহমান’র বক্তব্য জানতে তার ব্যবহৃত মুঠো ফোনে যোগাযোগ করার পর সংযোগ স্থাপন না হওয়ায় তার বক্তব্য জানা যায়নি।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনা শুনেছি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!