কলাপাড়ায় গর্ত খোড়া নিয়ে পিলারের গুঞ্জন | আপন নিউজ

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন

প্রধান সংবাদ
ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ পরিচ্ছন্ন শহর ও জীবন্ত খাল গড়তে কলাপাড়ায় কার্যক্রম শুরু কলাপাড়ায় অধ্যক্ষকে হা’তু’ড়ি পে’টা  আমতলীতে চাঁ’দা আদায়কালে শ্রমিকদল সভাপতিসহ দুই চাঁ’দা’বা’জ আ’ট’ক ধানখালীতে ইসলামী ছাত্র আন্দোলনের বার্ষিক সম্মেলন, নতুন কমিটি গঠন হাজীপুর বিদ্যালয়ে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর দিলেন এমপি এবিএম মোশাররফ হোসেন সাংবাদিক আরিফ রহমানের বি’রু’দ্ধে অ’পপ্রচা’রের প্রতিবা’দে কুয়াকাটায় মা’ন’ব’ব’ন্ধ’ন কলাপাড়ায় ঝড়ে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারে খাদ্য ও মন্দির নির্মাণে সহায়তা
কলাপাড়ায় গর্ত খোড়া নিয়ে পিলারের গুঞ্জন

কলাপাড়ায় গর্ত খোড়া নিয়ে পিলারের গুঞ্জন

রাসেল মোল্লাঃ

কলাপাড়ায় গর্ত খোড়াকে কেন্দ্র করে পিলারের উঠিয়ে নেয়ার গুঞ্জন সৃষ্টি হয়েছে। উপজেলার ধানখালী ইউনিয়নের পশ্চিম ধানখালী গ্রামের হাফেজ প্যাদার বাড়ির পশ্চিম পাশে জমিতে গর্ত খোড়া দেখে এ গুঞ্জনের সৃষ্টি। স্থানীয়রা জানান, গত রোববার দিবাগত রাত ১০ টার দিকে মাটি খোড়া হয় এবং সেখানে একাধিক ব্যক্তিদের উপস্থিতি ছিলো। প্রায় ৫ ফিট গোলাকৃতি ৭ ফিট গর্ত করে ম্যাগনেট (পিলার) উঠিয়ে নেয়া হয়েছে বলে লোকমুখে প্রচার হচ্ছে। স্থানীয় বাসিন্দা রনি প্যাদা, জামাল প্যাদা ও মনির প্যাদা জানান, কয়েক দিন আগে থেকে নজির প্যাদা, বশির খলিফা, আলাউদ্দিন হাওলাদার সহ রংপুরের এক ব্যক্তির আনাগোনা ছিলো এখানে। এরপর রোববার দিবাগত রাতে ঘটনাস্থলে হারুন প্যাদা ও মুখশ পরা একজনকে দেখেছে বলে রনি প্যাদা জানান। এরপর ওইখানে গর্ত খোড়া দেখে এলাকাবাসীর গুঞ্জন পিলার ছিলো উঠিয়ে নিয়ে গেছে।
এ ব্যাপারে নজির প্যাদার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এঘটনা আপনাদের কাছে প্রথম শুনেছি। আমি বর্তমানে পটুয়াখালীতে রয়েছি।
স্থানীয় বাসিন্দা এ্যাডভোকেট হালিম প্যাদা জানান, যারা এ কাজ যারা করেছে তারা একটি সঙ্গবদ্ধ চক্র। এদের বিরুদ্ধে একাধিক ফৌজিদারি মামলা রয়েছে।
এ এস আই মাসুদ রানা জানান, গ্রামবাসীর লোক মুখে শুনে ঘটনাস্থলে গিয়েছিলাম, সেখানে একটি গর্ত খোড়া দেখেছি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!