কলাপাড়ায় শিশু খাদ্য পেল দুস্থ পরিবারের শিশুরা – আপন নিউজ

রবিবার, ১৪ Jun ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটা সৈকতের বালু কা’টা’র দা’য়ে একজনের কা’রা’দ’ণ্ড কলাপাড়ায় কিশোরীদের হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, ৩৪ জনকে সনদ প্রদান কলাপাড়ায় সাকুরা পরিবহনের ধা’ক্কা’য় আ’হ’ত ৯, গু’রু’ত’র ৮ জন বরিশালে রেফার কুয়াকাটা মহাসড়কে ম’র্মা’ন্তি’ক দু’র্ঘ’ট:না: প্রাণ গেল শ্যালক-দুলাভাইয়ের আন্ধারমানিক বাঁচলে কলাপাড়া বাঁচবে-বিশ্ব পরিবেশ দিবসে ১০ শিশুর জোরালো আহ্বান আন্ধারমানিক বাঁচলে কলাপাড়া বাঁচবে-বিশ্ব পরিবেশ দিবসে ১০ শিশুর জোরালো আহ্বান নীলগঞ্জে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতামূলক ভিডিও শো অনুষ্ঠিত উপকূলীয় এলাকায় প্রাথমিক শিক্ষার সংকট কলাপাড়ায় তেগাছিয়া খেয়া পারাপারে ছয় বছরে অতিরিক্ত আদায় ৪৩ লাখ টাকা! কুয়াকাটায় পথচারীকে বাঁচাতে গিয়ে পর্যটক নি’হ’ত, আ’হ’ত ৩
কলাপাড়ায় শিশু খাদ্য পেল দুস্থ পরিবারের শিশুরা

কলাপাড়ায় শিশু খাদ্য পেল দুস্থ পরিবারের শিশুরা

বিশেষ আপন নিউজ প্রতিবেদকঃ 

কলাপাড়ায় দুস্থ ও নিম্ন আয়ের পরিবারের শূন্য থেকে ৫বছর বয়সী শিশুর পরিবার পেল শিশু খাদ্য সহায়তা। শুক্রবার (৮মে) উপজেলার এসব শিশু পরিবার গুলোর কাছে শিশু খাদ্য সহায়তা পৌঁছে দেয় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান বিভাগ।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফেরদৌস রহমান শুক্রবার দিনভর উপজেলার চাকামইয়া ইউনিয়নের নিশানবাড়িয়া আবাসনে বসবাসরত ৬০ শিশু পরিবার, পূর্ব চাকামইয়া আবাসনের ৩৬ শিশু পরিবার এবং নীলগঞ্জ আবাসনে বসবাসরত দুস্থ পরিবারের শিশুদের অভিভাবকের কাছে এসব শিশু খাদ্য সহায়তার প্যাকেট তুলে দেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন দুর্যোগ ও ত্রান মন্ত্রনালয়ের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।

এরআগে দুর্যোগ ও ত্রান মন্ত্রনালয়ের বরাদ্দকৃত নগদ অর্থে শিশু খাদ্য ক্রয়ের জন্য উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভিন সীমা, মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা বেগম এবং মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মনিরুজ্জামান’র সমন্বয়ে ক্রয় কমিটি করা হয়।

উপজেলা দুর্যোগ ও ত্রান কর্মকর্তা তপন কুমার ঘোষ বলেন, ’করোনা পরিস্থিতিতে নিম্ন আয়ের পরিবারের শূন্য থেকে ৫বছর বয়সী শিশুর জন্য দুর্যোগ ও ত্রান মন্ত্রনালয় থেকে নগদ ৯৪, ৫৬০ টাকা ও ৮০০ প্যাকেট ৪০০ গ্রাম ওজনের মিল্ক ভিটা গুড়ো দুধ’র প্যাকেট বরাদ্দ পাওয়া গেছে। যা দিয়ে দুস্থ পরিবারের শিশুদের বাড়ী বাড়ী খাদ্য সহায়তা পৌঁছে দেয়া হচ্ছে। প্রথম পর্যায় ৪০০ শিশু পরিবারকে এ সহায়তা দেয়া হচ্ছে। যা অব্যাহত থাকবে।’

ইউএনও আবু হাসনাত মোহম্মদ শহিদুল হক বলেন, ’৪০০ শিশু পরিবারকে প্রাথমিক ভাবে শিশু খাদ্য সহায়তা প্রদানের জন্য বাছাই করে খাদ্য সহায়তা পৌঁছে দেয়া হচ্ছে। এ খাদ্য তালিকায় রয়েছে ৪০০ গ্রাম মিল্কভিটার গুড়া দুধ, ১ কেজি চিনি, ১ কেজি সুজি, ৫০০ গ্রাম সেমাই, ২৫০ গ্রাম সাবু, ২পিচ ট্যাং মিনি প্যাক ও ১ প্যাকেট বিস্কিট। যা পর্যায়ক্রমে উপজেলার দুস্থ শিশু পরিবারকে পৌঁছে দেয়া কবে।’

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!