রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কুয়াকাটায় খেলনা পিস্তলসহ এক ভূয়া ডিবি পুলিশ আটক

কুয়াকাটায় খেলনা পিস্তলসহ এক ভূয়া ডিবি পুলিশ আটক

আপন নিউজ ডেস্কঃ
কুয়াকাটায় খেলনা পিস্তলসহ ভূয়া ডিবি পুলিশ রফিকুল ইসলাম ওরফে রফিক বয়াতী আটক করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে সৈকতের ট্যুরিজম পার্ক এলাকার চা-দোকানীদের দোকান খোলা রাখায় ভয় দেখাচ্ছিল সে। তার চলাফেরা ও আচারন সন্দেহজনক মনে হলে স্থানীয়রা গনধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। প্রত্যক্ষদর্শীরা জানান, গত দুই দিন আগে কুয়াকাটায় আসা ওই যুবকসহ আরোও একজন ডিবি পুলিশসহ বিভিন্ন পরিচয় দিয়ে দোকানদারসহ লোকজনকে ভয় দেখিয়ে আসছিল।
মহিপুর থানার এসআই সাইদুর রহমান বলেন, আটককৃত যুবকের নাম রফিক (৩৫) পিতার নাম আব্দুল করিম, বরিশাল সদরের ২২ নং ওয়ার্ডের কাজীপাড়া মহল্লার বাসিন্দা পেশায় সে নির্মাণ শ্রমিক। আটকের সময় রফিকের সাথে অনেক গুলো চাবি, ১টি চাকু, ১টি কেচি, রশি, জাতীয় পরিচয় পত্রসহ একাধিক ব্যক্তির ভিজিটিং কার্ড পাওয়া যায়।
মহিপুর থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, আটককৃত রফিককে প্রাথমিক জিজ্ঞাসাবাদে মানষিক ভারসাম্যহীন বলে মনে হয়েছে। তবে বরিশাল সদর থানায় খোঁজ নেয়ার পাশাপাশি তার অভিবাবকদের সাথে যোগাযোগ করা হচ্ছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!