আমতলীতে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা পেল ১ হাজার ৪’শ পরিবার | আপন নিউজ

শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:৩০ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আমতলীতে খাস জমি নিয়ে দ্ব’ন্দ্ব; সং’ঘ’র্ষে আ’হ’ত-৭ কলাপাড়ায় ক্ষুদ্র মৎস্যজীবীদের মিশ্র চাষ পদ্ধতিতে মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমতলীতে তাল গাছ নিয়ে দ্বন্ধে বৃদ্ধকে পি’টি’য়ে হ’ত্যা কুয়াকাটায় এ কেমন শত্রুতা! জেলের জাল ও নৌকায় আ’গু’ন কলাপাড়ায় বহু-অংশীজনীয় (মাল্টি-স্টেকহোল্ডার) মৎস্যজীবী প্ল্যাটফর্মের সভা অনুষ্ঠিত কলাপাড়ায় ভু’ল চিকিৎসা ও রোগীর সাথে প্র’তা’রণার অভিযোগ; তদন্তের দাবি আমতলীতে আ’গু’নে পু’ড়ে ৭টি দোকান ছা’ই; পথে বসছেন ব্যবসায়ীরা ফেইক আইডিতে অপপ্র’চারের অভিযোগে আমতলীতে জালাল ফকিরের সংবাদ সম্মেলন কলাপাড়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
আমতলীতে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা পেল ১ হাজার ৪’শ পরিবার

আমতলীতে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা পেল ১ হাজার ৪’শ পরিবার

আমতলী প্রতিনিধিঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া ত্রাণ সহায়তা পেল আমতলী উপজেলার দুইটি ইউনিয়নের এক হাজার ৪’শ পরিবার। ইউএনও মনিরা পারভীন শনিবার এ ত্রাণ সহায়তা বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন। ত্রাণ সহায়তা পেয়ে উপকৃত হয়েছেন কর্মহীন হতদরিদ্র মানুষ।
জানাগেছে, প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় কর্মহীন হয়ে পড়া শ্রমজীবি মানুষের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ত্রাণ সহায়তা বরাদ্দ দেয়। উপজেলার ৭টি ইউনিয়নে ও একটি পৌরসভায় ৭ হাজার ২’শ পরিবার এ ত্রাণ সহায়তার অন্তর্ভুক্ত হয়। ইউএনও মনিরা পারভীন গুলিশাখালী ও আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের এ ত্রাণ সহায়তা বিতরনের উদ্বোধন করেছেন। শনিবার দুই ইউনিয়নের ৭’শ জন করে মোট এক হাজার ৪’শ জন উপকারভোগীর মাঝে ১০ কেজি চাল বিতরন করা হয়। ত্রাণ সহায়তা বিতরন কালে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জামিউল হিকমা, নৌ-বাহিনীর কমান্ডার মোঃ কুতুব উদ্দিন,ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নুরুল ইসলাম ও একেএম নুরুল হক তালুকদার প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন বলেন, উপজেলার দুইটি ইউনিয়নে এক হাজার ৪’শ পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া ত্রাণ সহায়তা বিতরন করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!