কলাপাড়ায় এনজিও আশা’র খাদ্য সামগ্রী হস্তান্তর | আপন নিউজ

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন

প্রধান সংবাদ
ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ পরিচ্ছন্ন শহর ও জীবন্ত খাল গড়তে কলাপাড়ায় কার্যক্রম শুরু কলাপাড়ায় অধ্যক্ষকে হা’তু’ড়ি পে’টা  আমতলীতে চাঁ’দা আদায়কালে শ্রমিকদল সভাপতিসহ দুই চাঁ’দা’বা’জ আ’ট’ক ধানখালীতে ইসলামী ছাত্র আন্দোলনের বার্ষিক সম্মেলন, নতুন কমিটি গঠন হাজীপুর বিদ্যালয়ে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর দিলেন এমপি এবিএম মোশাররফ হোসেন সাংবাদিক আরিফ রহমানের বি’রু’দ্ধে অ’পপ্রচা’রের প্রতিবা’দে কুয়াকাটায় মা’ন’ব’ব’ন্ধ’ন কলাপাড়ায় ঝড়ে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারে খাদ্য ও মন্দির নির্মাণে সহায়তা
কলাপাড়ায় এনজিও আশা’র খাদ্য সামগ্রী হস্তান্তর

কলাপাড়ায় এনজিও আশা’র খাদ্য সামগ্রী হস্তান্তর

আপন নিউজ রিপোর্টঃ

কলাপাড়ায় এনজিও আশা’র খাদ্য সামগ্রী হস্তান্তর করা হয়েছে।

“আশা” কলাপাড়া অঞ্চলের সিনিয়র রিজিওনাল ম্যানেজার মোঃ অহিদুল ইসলাম দুপুরে উপজেলা নির্বাহী অফিসার আবুল হাসনাত মোহাম্মদ শহিদুল হকের কাছে এ খাদ্য সামগ্রী হস্তান্তর করেন।
২০০ পরিবারের জন্য প্রতিটি ব্যাগে ছিলো ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি লবন, ১ লিটার সয়াবিন তৈল, ও ২ কেজি ডাল। বর্তমান করোনা পরিস্থিতির প্রেক্ষিতে সকল জেলা উপজেলা পর্যায়ে ১ লাখ পঞ্চাশ হাজার দরিদ্র পরিবারকে ১২ কোটি টাকার খাদ্য সহায়তা দেয়ার কার্যক্রম পরিচালনা করছে “আশা”। তারই ধারাবাহিকতায় কলাপাড়া উপজেলায় এই খাদ্য সামগ্রী হস্তান্তর করা হলো।

খাদ্য সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা তপন কুমার ঘোষ, আশা-কলাপাড়া সদর ব্রাঞ্চের সিনিয়র ম্যানেজার মোঃ তছির উদ্দিন, সিনিয়র সহঃ ম্যানেজার মোঃ হুমায়ুন কবির (ফারুক) ও গ্রাহক প্রতিনিধি মোঃ শেখ যুবরাজ প্রমূখ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!