আমতলীতে ৮’শ৪৫ জেলেদের মাঝে বিশেষ ভিজিএফ’র চাল বিতরন | আপন নিউজ

শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন
আমতলীতে  ৮’শ৪৫ জেলেদের মাঝে বিশেষ ভিজিএফ’র চাল বিতরন

আমতলীতে  ৮’শ৪৫ জেলেদের মাঝে বিশেষ ভিজিএফ’র চাল বিতরন

আমতলী প্রতিনিধিঃ
জাটকা ইলিশ আহরন থেকে বিরত থাকা বরগুনার আমতলী উপজেলার দুইটি ইউনিয়নের ৮’শ৪৫ জন জেলেদের মাঝে বিশেষ ভিজিএফ চাল বিতরন করা হয়েছে। বুধবার ইউএনও মনিরা পারভীন সামাজিক দুরত্ব বজায় রেখে এ চাল বিতরন কার্যক্রমের উদ্বোধন করেছেন।
জানাগেছে, নভেম্বর  থেকে জুন মাস পর্যন্ত (আট মাস) নদীতে জাটকা ইলিশ আহরণ ও সংরক্ষণ সম্পুর্ন  নিষিদ্ধ। এ সময়ে জাটকা ইলিশ আহরন থেকে বিরত থাকা জেলেদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ ভিজিএফ সহায়তা প্রদান করেছেন। ওই বিশেষ ভিজিএফ’র সহায়তার আওতায় আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নে ৫৫৫ ও আমতলী সদর ইউনিয়নে ২৯০ জন জেলেদের মাঝে মে মাসের চাল বিতরন করা হয়েছে। প্রত্যেক জেলেকে ৪০ কেজি করে চাল দেয়া হয়। বুধবার ইউএনও মনিরা পারভীন জেলেদের চাল বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জামিউল হিকমা, ইউপি চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা, আলহাজ্ব এ্যাড. নুরুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ মাহবুবুল আলম ও নাজির মোঃ মজিবুর রহমান প্রমুখ।
আমতলীর ইউএনও মনিরা পারভীন বলেন, উপজেলার কোন জেলে না খেয়ে অভুক্ত থাকবে না। করোনা পরিস্থিতি ছাড়াও জেলেদের পাশে রয়েছে সরকার। কিন্তু আপনাদের কথা দিতে হবে কোন দিন জাটকা ইলিশ আহরন করবেন না। আজকের জাটকাই আগামী দিনের বড় ইলিশ। এই সামদ্রিক সম্পদকে আমাদের রক্ষা করতে হবে। তিনি আরো বলেন, যখনই আপনাদের সহায়তার প্রয়োজন হবে তখনই আমাকে জানাবেন আমি আপনাদের পাশে দাড়াবো।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!