আমতলীতে প্রশাসনের উদ্যোগে শিক্ষককের মাঝে খাদ্য সহায়তা বিতরন | আপন নিউজ

রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন

প্রধান সংবাদ
“যু’দ্ধ থামাও, পৃথিবী বাঁচাও” স্লোগানে কলাপাড়ায় মা/ন/ব/ব/ন্ধ/ন-অবস্থান কর্মসূচি কলাপাড়ায় ইসলামী ছাত্র আন্দোলনের নীলগঞ্জ ইউনিয়ন শাখার নতুন কমিটি অনুমোদন আমতলীতে ছাত্রদল সদস্য সচিবকে দশ লাখ টাকা চাঁ/দা না দেয়ায় ঠিকাদারকে পি’টি’য়ে জ’খ’ম কলাপাড়ায় ই’য়া’বা’সহ ৩ মা’দ’ক কারবারি আ’ট’ক ঢাকায় “কলাপাড়াবাসীর মিলনমেলা” এ এমপি এবিএম মোশাররফ হোসেন কে সংবর্ধনা বরিশালে কলাপাড়ার নারী শিক্ষার্থী অনিতাকে হ/ত্যা কলাপাড়ায় গোপনে ডিজেল বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে ৩০ হাজার টাকা জরিমানা আমতলীতে মিজান পরিবহনে ডা’কা’তির অভিযোগ এনে সংবাদ সম্মেলন কলাপাড়ায় অ/গ্নি/কা/ন্ডে ছয় দোকানির সর্বনাশ; পু/ড়ে ছাই দোকানপাট তালতলীতে প্যানেল চেয়ারম্যানের বি’রু’দ্ধে জেলেদের চাল আ’ত্ম’সা’তে’র অভিযোগ
আমতলীতে প্রশাসনের উদ্যোগে শিক্ষককের মাঝে খাদ্য সহায়তা বিতরন

আমতলীতে প্রশাসনের উদ্যোগে শিক্ষককের মাঝে খাদ্য সহায়তা বিতরন

আমতলী প্রতিনিধিঃ
প্রাণঘাতী করোনা ভাইরাসের আপদকালীন সময়ে আমতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে আমতলী পৌরসভার তিনটি কিন্ডার গার্ডেন স্কুলের শিক্ষক পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরন করা হয়েছে। সামাজিক সুরক্ষা বজায় রেখে আমতলী আঁচল  ইন্টারন্যাশনাল আইডিয়াল স্কুল প্রাঙ্গণে মঙ্গলবার ইউএনও মনিরা পারভীন এ খাদ্য সহায়তা বিতরন কার্যক্রমের উদ্বোধন করেছেন।
জানাগেছে, প্রাণঘাতী করোনা ভাইরাস রোধে সরকারের নেয়া উৎকৃষ্ট সিদ্ধান্তে কর্মহীন হয়ে পরে উপজেলার কিন্ডার গার্ডেন স্কুলের তিন শতাধিক শিক্ষক। ফলে পরিবার পরিজন নিয়ে তারা কষ্টে দিনাতিপাত করে। কর্মহীন শিক্ষক পরিবারকে করোনা ভাইরাসের আপদকালিন সময়ে খাদ্য সহায়তা বরাদ্দ দেয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ শিক্ষক পরিবারগুলোর মধ্যে আমতলী পৌরসভার তিনটি কিন্ডার গার্ডেন স্কুলের শতাধিক শিক্ষকদের মাঝে খাদ্য সহায়তা বিতরন করা হয়। মঙ্গলবার ইউএনও মনিরা পারভীন খাদ্য সহায়তা বিতরন কার্যক্রমের উদ্বোধন করেছেন। খাদ্য সহায়তা বিতরন কালে উপস্থিত ছিলেন অধ্যক্ষ আলহাজ্ব আবদুর রশিদ খান,সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোঃ জসিম উদ্দিন সিকদার, শিক্ষক মোঃ এনায়েত করিম ও নাজির মজিবুর রহমান প্রমুখ। প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাল, তিন কেজি আলু, এক কেজি ডাল ও এক লিটার তেল দেয়া হয়।
ইউএনও মনিরা পারভীন বলেন, পৌরসভার তিনটি কিন্ডার গার্ডেন স্কুলের শিক্ষক পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরন করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!