বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ইসলামী আন্দোলন বাংলাদেশের নীলগঞ্জ ইউনিয়ন কমিটি গঠন; আনোয়ার সভাপতি, কালাম সম্পাদক কলাপাড়া উপজেলা অভিবাসন সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত কলাপাড়ায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে ভোররাতে আ-গু’ন, অল্পের জন্য রক্ষা কলাপাড়ায় প্রধান শিক্ষকের বি রু দ্ধে অনিয়মের অভিযোগে মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় একাধিক বৈদ্যুতিক ট্রান্সফরমার চু/রির অভিযোগ কুয়াকাটায় বিয়ের প্রলোভনে ধ/র্ষ/ণ, ৬ মাসের অন্তঃসত্ত্বা স্বামী পরিত্যক্তা যুবতী জীবাশ্ম জ্বালানি নয়, ঋণ নয়-শর্তহীন অর্থায়নের দাবিতে কলাপাড়ায় মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় ই/য়া/বা সে’ব’নের ভিডিও ভাইরাল সেই স্বেচ্ছাসেবক দল নেতাও বহিষ্কার কলাপাড়ায় চু-রির হিড়িক, ঠাকুরঘর থেকে বসতবাড়ি-নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের নতুন আহ্বায়ক এইচ এম আকবর, সদস্য সচিব আরিফ সিকদার
কলাপাড়ায় ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারকে সহায়তা প্রদান

কলাপাড়ায় ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারকে সহায়তা প্রদান

রাসেল মোল্লাঃ

কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ২৬টি গ্রামের ঘূর্ণিঝড় ‘আম্পানে’ ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের মধ্যে নগদ টাকা এবং পরিস্কার-পরিচ্ছন্নতা উপকরণ বিতরণ করা হয়েছে। শনিবার দুপুর ১২ টার সময় উপজেলার লালুয়া ইউনিয়ন পরিষদ চত্বরে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হকের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ মো. মহিব্বুর রহমান এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহীদুল ইসলাম বিশ্বাস, বেসরকারি সংস্থা অ্যাসোসিয়েশন অব ভলান্টারী অ্যাকশনস ফর সোসাইটির (আভাস) নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) তপন কুমার ঘোষ, কলাপাড়া ঘূর্ণিঝড় প্রস্ততি কর্মসূচির (সিপিপি) সহকারী পরিচালক মো. আছাদউজ্জামান খান, লালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শওকত হোসেন বিশ্বাস প্রমুখ।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি, সাংসদ মো. মহিব্বুর রহমান ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে নগদ ৩ হাজার টাকা, ১৩টি লাইফবয় সাবান, এক কেজি ডিটারজেন্ট পাউডার, ৫০টি মাস্ক, ৮ পিস স্যানিটারী ক্লোথ, একটি মগ এবং একটি পানির টেপসহ বালতি তুলে দেন।
বেসরকারি সংস্থা আভাসের নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল বলেন, কলাপাড়া উপজেলার লতাচাপলী ৭৫, ধুলাসার ৭৫, ডালবুগঞ্জ ৫০, টিয়াখালী ৫০ এবং চম্পাপুর ইউনিয়নের ৫০ পরিবারকে পরবর্তীতে একইরকম সহায়তা পৌঁছে দেয়া হবে। স্টার্ট ফান্ড এবং ইউকেএইডের অর্থায়নে বেসরকারি সংস্থা জাগোনারী এবং আভাস এসব উপকরণ বিতরণ করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!