গলাচিপায় জেলেদের মাঝে চাল বিতরন | আপন নিউজ

শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন কৃষি উৎপাদন ও গ্রামীণ উন্নয়নে কাজ করছে সরকার-এমপি এবিএম মোশাররফ হোসেন ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ
গলাচিপায় জেলেদের মাঝে চাল বিতরন

গলাচিপায় জেলেদের মাঝে চাল বিতরন

সঞ্জিব দাস, গলাচিপাঃ

সমুদ্রে মাছ ধরা নিষেধাজ্ঞাকালীন সময় গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের ১০৯৭ জন জেলের মধ্যে ৫৬ কেজি করে মানবিক সহায়তার চাল বিতরণ করা হয়েছে। শনিবার (২৭ জুন) বেলা ১০টায় আমখোলা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ চাল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন আমখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান মনির, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা, গলাচিপা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ও ট্যাগ অফিসার মো. সায়েম হোসেন, আমখোলা ইউনিয়ন পরিষদ সচিব বিপ্লব চন্দ্র রায় ও ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যবৃন্দ। জেলে মো. খোকন মিয়া, মানিক, কামাল, মো. রাসেল, কাসেম হাং এরা জানান, মাছ ধরার অবরোধের এ সময় ইউনিয়ন পরিষদ থেকে আমাদেরকে ৫৬ কেজি করে চাল সহায়তা দেওয়ায় আমরা খুশি। ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান মনির বলেন, আমখোলা ইউনিয়নে সামাজিক দূরত্ব বজায় রেখে সরকারের নানামুখি কর্মসূচি সফল করতে হত দরিদ্রদের চাল সুষ্ঠু ও সুন্দরভাবে দেয়া হয়েছে। আমার ইউনিয়নে ১০৯৭ জন হত দরিদ্র জেলেকে ৫৬ কেজি করে চাল দিয়েছি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!