কলাপাড়ায় বাড়ছে করোনা সংক্রমণ; স্বাস্থ্যবিধি তেমন একটা মানছেন না | আপন নিউজ

বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ঢাবি অ্যালামনাইদের মিলনমেলা ও ইফতার মাহফিল কলাপাড়ায় সিপিপি ও ডব্লিউডিএমসি সদস্যদের প্রশিক্ষণ অনুষ্ঠিত কলাপাড়ায় “নবজাগরণ” উদ্যোগে অসহায়দের মাঝে সেহরি ও ইফতার সামগ্রী বিতরণ আমতলীতে হ’য়’রা’নী করতে ২২ পৌর নাগরিকের ভু’য়া স্বাক্ষরে অভিযোগ আমতলীতে হেযবুত তওহীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ পালিত কলাপাড়ায় ইসলামিয়া হাসপাতালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় ইয়া’বা সে’বনের অপ’রা’ধে স্বেচ্ছাসেবক দল নেতার এক মাসের কা’রা’দণ্ড কলাপাড়ায় ইউনাইটেড-১৯ ব্যাচের শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন কুয়াকাটায় মুক্তা চাষে দক্ষতা বৃদ্ধিতে ব্র্যাকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত
কলাপাড়ায় বাড়ছে করোনা সংক্রমণ; স্বাস্থ্যবিধি তেমন একটা মানছেন না

কলাপাড়ায় বাড়ছে করোনা সংক্রমণ; স্বাস্থ্যবিধি তেমন একটা মানছেন না

আপন নিউজ রিপোর্টঃ

কলাপাড়ায় করোনার সংক্রমণ ক্রমশ বেড়েই চলছে। সবশেষ লতাচাপলী ইউনিয়নের চেয়ারম্যান আনছার উদ্দিন মোল্লা, মহিপুর থানার দুই পুলিশ কর্মকর্তা এবং কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের অবসরপ্রাপ্ত পরিসংখ্যান বিদ করোনা শনাক্ত হয়েছেন। এনিয়ে বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত পর্যন্ত কলাপাড়ায় করোনা আক্রান্তের সংখ্যা ৭১ জনে পৌঁছেছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ চিন্ময় হাওলাদার জানান, এ পর্যন্ত কলাপাড়ায় ৫৩০ জনের নমুনা সংগ্রহ করেছেন। রিপোর্ট পেয়েছেন ৪৩০টি। এছাড়া পটুয়াখালীর সিভিল সার্জন অফিস থেকে কুয়াকাটায় বিভিন্ন আবাসিক হোটেলে অবস্থান করা পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজে অংশগ্রহনের জন্য আসা ৮১ শ্রমিকের নমুনা সংগ্রহ করা হয়েছে। যার মধ্যে ১১ শ্রমিকের করোনা শানাক্ত হয়েছে। একারনে সেখানকার ১৫টি হোটেলে অবস্থান করা ৩১৫ শ্রমিককে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। আটটি হোটেল উপজেলা স্বাস্থ্য বিভাগ ও প্রশাসন লকডাউন করেছেন। কলাপাড়ায় এ পর্যন্ত করোনায় মারা গেছেন দুই জন। আর উপসর্গ নিয়ে মারা গেছেন একজন। এছাড়া সুস্থ হয়েছেন ২০ জন। শুক্রবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। তবে করোনার সংক্রমন বাড়লেও প্রশাসনের ঢিলেঢালা কর্মকান্ডের কারণে মানুষ স্বাস্থ্যবিধি এখন তেমন একটা মানছেন না। এমনকি মাস্ক পর্যন্ত ব্যবহার করছে না অর্ধেক মানুষ। গণপরিবহনে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেয়া হলেও স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। বাসগুলোতে যাত্রী তোলার সময় জীবানুনাশক স্প্রে করা হয় না। ঢাকাগামী পরিবহনের বাসের স্টাফরা কুয়াকাটায় অবস্থান করছে কোয়ারেন্টাইনে রাখা শ্রমিকদের অবস্থান করা হোটেলে। ফলে তাদের মাধ্যমে বাসে চলাচল করা যাত্রীরা সংক্রমনের শঙ্কা ক্রমশ বাড়ছে। কলাপাড়ায় অটোবাইকসহ সকল যানবাহনে গাদাগাদি করে যাত্রী বহন করা হচ্ছে। জীবানুনাশক স্প্রে করার কোন পদক্ষেপ নেই।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!