আমতলী পৌরসভার উদ্যোগে করোনায় কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরন | আপন নিউজ

সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
গলাচিপায় ইলিশ সংরক্ষণে বিরত থাকা পরিবারগুলোর পাশে মানবিক সহায়তা গলাচিপায় নবজাতককে পা’চা’রে’র ঘটনায় গ্রে’ফ’তা’র-২, নবজাতক উ’দ্ধা’র ধানের ন্যায্যমূল্য ও সিন্ডিকেট ভাঙার দাবিতে কলাপাড়ায় কৃষক সমাবেশ-বি’ক্ষো’ভ মি’ছি’ল কলাপাড়া হাসপাতালে জেনারেটর আছে, তেল নেই; আইপিএস আছে, ব্যাটারি নষ্ট “যু’দ্ধ থামাও, পৃথিবী বাঁচাও” স্লোগানে কলাপাড়ায় মা/ন/ব/ব/ন্ধ/ন-অবস্থান কর্মসূচি কলাপাড়ায় ইসলামী ছাত্র আন্দোলনের নীলগঞ্জ ইউনিয়ন শাখার নতুন কমিটি অনুমোদন আমতলীতে ছাত্রদল সদস্য সচিবকে দশ লাখ টাকা চাঁ/দা না দেয়ায় ঠিকাদারকে পি’টি’য়ে জ’খ’ম কলাপাড়ায় ই’য়া’বা’সহ ৩ মা’দ’ক কারবারি আ’ট’ক ঢাকায় “কলাপাড়াবাসীর মিলনমেলা” এ এমপি এবিএম মোশাররফ হোসেন কে সংবর্ধনা বরিশালে কলাপাড়ার নারী শিক্ষার্থী অনিতাকে হ/ত্যা
আমতলী পৌরসভার উদ্যোগে করোনায় কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরন

আমতলী পৌরসভার উদ্যোগে করোনায় কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরন

আমতলী প্রতিনিধিঃ

আমতলী পৌরসভার উদ্যোগে করোনা ভাইরাসে কর্মহীন পৌরসভার তিনটি ওয়ার্ডের ৫’শ পরিবারের মাঝে পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান খাদ্য সহায়তা ও নগদ অর্থ বিতরন করেছেন। মঙ্গলবার পৌরসভা প্রাঙ্গণে এ খাদ্য সহায়তা বিতরন করা হয়।
জানাগেছে, করোনা ভাইরাসে পৌরসভার কয়েক হাজার মানুষ কর্মহীন হয়ে পড়ে। কর্মহীন এ সকল মানুষের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাদ্য সহায়তা বরাদ্দ করেছেন। ওই কর্মহীন মানুষের মধ্যে আমতলী পৌরসভার ৫’শ পরিবারকে খাদ্য সহায়তা ও নগদ অর্থ বিতরন করা হয়। উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মতিয়ার রহমান এ খাদ্য সহায়তা বিতরন করেন। প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাল ও নগদ ৪০ টাকা দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার সিএম রেজাউল করিম, কাউন্সিলর মোঃ হাবিবুর রহমান ও সাবেক কাউন্সিলর মেনাজ মিয়া প্রমুখ।
উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মতিয়ার রহমান বলেন, পৌর শহরের কোন কর্মহীন মানুষ না খেয়ে থাকবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় কর্মহীন মানুষকে খাদ্য সহায়তা দেয়া হচ্ছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!