কলাপাড়ায় ‘নো মাস্ক নো এন্ট্রি’ কর্মসূচী চালু | আপন নিউজ

মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন

প্রধান সংবাদ
আমতলী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল কলাপাড়ায় বিরল প্রজাতির ব্রাউন বুবক পাখি উদ্ধার কলাপাড়ায় জলবায়ু পরিবর্তনের প্রভাবে স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত কলাপাড়ায় জমি নিয়ে বিরোধ: মা’ম’লা করে হু’ম’কির মুখে প্রাক্তন শিক্ষক তরমুজ ক্ষেত খেয়ে ফেলায় ছাগল নিয়ে কলাপাড়া থানায় হাজির কৃষক! কলাপাড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে লড়বেন জাকির মৃধা গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালন কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি, নারী সমাবেশ ও গণস্বাক্ষর কর্মসূচি কলাপাড়ায় অ’সা’মা’জিক কার্যকলাপে জড়িত অভিযোগে ৪ জন গ্রে’ফ’তা’র কুয়াকাটায় টোয়াকের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও দোয়া-ইফতার মাহফিল
কলাপাড়ায় ‘নো মাস্ক নো এন্ট্রি’ কর্মসূচী চালু

কলাপাড়ায় ‘নো মাস্ক নো এন্ট্রি’ কর্মসূচী চালু

আপন নিউজ ডেস্কঃ 

করোনা ভাইরাস পরিস্থিতিতে কলাপাড়ায় ‘নো মাস্ক নো এন্ট্রি’ কর্মসূচী চালু করা হয়েছে। এ উপলক্ষে শেষ বিকেলে উপজেলা চত্ত¡র থেকে উপজেলা প্রশাসন ও পৌরসভা কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, কলাপাড়া উপজেলা ঘূর্নিঝড় প্রস্তুতিকরন সহকারী পরিচালক মো.আসাদুজ্জামান, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি মো.হুমায়ন কবির সহ কাউন্সিলর ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
পটুয়াখালী-৪ সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব’র বাস্তবায়নে ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে গণসচেতনতা মূলক কর্মসূচী অংশ হিসেবে পৌরসভার বিভিন্ন সড়কে চলাচলরত সব ধরনের যানবাহন চালক ও যাত্রীদেরকে মাস্ক পড়িয়ে দেয়া হয়। এছাড়া জনসাধারনের মাস্ক ব্যবহার চিশ্চিত করা ও সরকারের নির্দেশনা অনুযায়ী সকল ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলাচলের জন্য পৌর নাগরিকদের আহ্বান জানান পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার।
এ কার্যক্রমে করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে কোভিট-১৯ এর সেচ্ছাসেবক টিম’র সদস্য ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহন করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!