রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
পায়রা বন্দর ১৭৮ কোটি টাকা আয় করেছে-নৌ পরিবহন প্রতিমন্ত্রী

পায়রা বন্দর ১৭৮ কোটি টাকা আয় করেছে-নৌ পরিবহন প্রতিমন্ত্রী

আপন নিউজ ডেস্কঃ

নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহামুদ চৌধুরী বলেছেন, পায়রা বন্দর শুরু থেকে (২০১৬ সাল) এ পর্যন্ত ৭৩ টি জাহাজ পন্য খালাশের মাধ্যমে ১৭৮ কোটি টাকা আয় করেছে। এটি সুচনা মাত্র, এখান থেকে হাজার হাজার কোটি টাকা উপার্জন হবে। তবে পায়রা সমুদ্র বন্দরের উন্নয়ন নিয়ে যেসব নেতিবাচক গুজব ছড়ানো হচ্ছে সেটি ঠিক নয়। আগামী এক বছরের মধ্যে দেশের অন্যতম ও তৃতীয় সমুদ্র বন্দর পায়রা পূর্ণাঙ্গ রুপে কার্যক্রম শুরু করবে। সম্প্রতি বন্দরের প্রথম টার্মিনাল নির্মানের জন্য চীনা কোম্পানীর সাথে চুক্তি হয়েছে, শীঘ্রই টার্মিনাল নির্মানের কাজ শুরু হচ্ছে। রবিবার (২৬ জুলাই) দুপরে পায়রা বন্দরের হলরুমে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন মন্ত্রী। এর আগে পায়রা বন্দরের উন্নয়ন কার্যক্রম পরিদর্শন ও বৃক্ষরোপন করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব এমপি, সংরক্ষিত সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা, পায়রা বন্দরের চেয়ারম্যান কমোডর হুমায়ন কল্লোল ও কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার আবু হাসনাত শহিদুল হক প্রমূখ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!