শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কলাপাড়ায় নৌযান থেকে শ্রমিকের লাশ উদ্ধার

কলাপাড়ায় নৌযান থেকে শ্রমিকের লাশ উদ্ধার

আপন নিউজ, কলাপাড়া অফিসঃ 

কলাপাড়ায় এক নৌযান শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে পায়রা সমুদ্র বন্দর সংলগ্ন আন্ধারমানিক নদীতে অবস্থানরত মেসার্স মালতা শিপিং লাইন্স (এম-১০-৭৩১) এর এমএল মহানগর নৌযানের ইঞ্জিন রুম থেকে ওই শ্রমিকের লাশ উদ্ধার করা হয়।
নিহত নৌযান শ্রমিক শহীদ হাওলাদার (৪১) পার্শ্ববর্তী বরগুনা জেলার তালতলি থানার
কড়ইবাড়িয়া ইউনিয়নের গেন্ডামারি গ্রামের মৃত ধলু হাওলাদার এর পুত্র। তিনি এমএল মহানগর নৌযানের ইঞ্জিন চালক ছিল বলে পুলিশ জানিয়েছে।
কলাপাড়া থানার পুলিশ উপ-পরিদর্শক মো: শওকত জাহান নৌযান শ্রমিকদের উদ্ধৃতি দিয়ে জানান, বৃহস্পতিবার সকালে মেসার্স মালতা শিপিং লাইন্স (এম-১০-৭৩১) এর এমএল মহানগর নৌযানটি কলাপাড়া ফেরিঘাট থেকে এ্যাংকর সিমেন্ট বোঝাই বার্জ নিয়ে তাপ বিদ্যুত কেন্দ্রের ধোলাই খাল জেটিতে যাচ্ছিল। পথিমধ্যে আন্ধারমানিক
নদীতে ইঞ্জিনে শীত বস্ত্র পেঁচিয়ে শহীদ হাওলাদার নামের ওই নৌযান শ্রমিকের মৃত্যু হয়।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম জানান, লাশ ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কলাপাড়া থানায় একটি সাধারন  ডায়েরী দায়ের করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!