গলাচিপায় দুঃস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ | আপন নিউজ

শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন

প্রধান সংবাদ
লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন কৃষি উৎপাদন ও গ্রামীণ উন্নয়নে কাজ করছে সরকার-এমপি এবিএম মোশাররফ হোসেন
গলাচিপায় দুঃস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ

গলাচিপায় দুঃস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ

সঞ্জিব দাস, গলাচিপাঃ

গলাচিপায় ৯ হাজার ৩শত ৩০ জন দুঃস্থ ও অসহায়, শ্রমজীবীদের মাঝে পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে।
বুধবার (২৯ জুলাই) সকাল ১০ টায় গোলখালী ইউনিয়ন পরিষদে বসে ১০ কেজি করে ভিজিএফ চাল বিতরণ করা হয়। সামাজিক দূরত্ব নিশ্চিত করে চাল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন, গোলখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাসিরউদ্দিন হাওলাদার, ট্যাক অফিসার (ইউআরসি) মো. শহিদুল হক, উপজেলা খাদ্য পরিদর্শক সায়েম মিয়া, ইউপি সদস্য মনির মীর, ইউপি সদস্য মনির হাওলাদার, ইউপি সদস্য মোসলেম উদ্দিন প্যাদা, ইউপি সদস্য হিরু রাজ্জাক, গোলখালী ইউনিয়ন পরিষদের সচিব রমিজ উদ্দিন হাওলাদার প্রমুখ। গোলখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নাসির উদ্দিন হাওলাদার বলেন, অসহায়, দুঃস্থ, শ্রমজীবী মানুষের মাঝে ১০ কেজি চাল বিতরণ করা হয়েছে। গলাচিপা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস.এম দেলোয়ার হোসাইন বলেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে সরকারিভাবে ৯ হাজার ৩শত ৩০ জন দুঃস্থ ও অসহায়, শ্রমজীবীদের মাঝে ১০ কেজি করে চাল দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার আশীষ কুমার বলেন, প্রত্যেক ইউনিয়নে হত দরিদ্ররা সরকারিভাবে চাল পাবে। কোন অনিয়ম হবে না। অনিয়ম হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.শাহিন শাহ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসহায়,গরীব মানুষের কথা চিন্তা করে সারা দেশের মত গলাচিপায় চাল বরাদ্দ দিয়েছেন। হতদরিদ্ররাই এ চাল পাচ্ছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!