কলাপাড়ায় করোনায় কর্মহীন ৫৩৩ পরিবারকে খাদ্য সহায়তা প্রদান | আপন নিউজ

বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ঢাবি অ্যালামনাইদের মিলনমেলা ও ইফতার মাহফিল কলাপাড়ায় সিপিপি ও ডব্লিউডিএমসি সদস্যদের প্রশিক্ষণ অনুষ্ঠিত কলাপাড়ায় “নবজাগরণ” উদ্যোগে অসহায়দের মাঝে সেহরি ও ইফতার সামগ্রী বিতরণ আমতলীতে হ’য়’রা’নী করতে ২২ পৌর নাগরিকের ভু’য়া স্বাক্ষরে অভিযোগ আমতলীতে হেযবুত তওহীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ পালিত কলাপাড়ায় ইসলামিয়া হাসপাতালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় ইয়া’বা সে’বনের অপ’রা’ধে স্বেচ্ছাসেবক দল নেতার এক মাসের কা’রা’দণ্ড কলাপাড়ায় ইউনাইটেড-১৯ ব্যাচের শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন কুয়াকাটায় মুক্তা চাষে দক্ষতা বৃদ্ধিতে ব্র্যাকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত
কলাপাড়ায় করোনায় কর্মহীন ৫৩৩ পরিবারকে খাদ্য সহায়তা প্রদান

কলাপাড়ায় করোনায় কর্মহীন ৫৩৩ পরিবারকে খাদ্য সহায়তা প্রদান

আপন নিউজ ডেস্কঃ

করোনা ভাইরাসে কর্মহীন কলাপাড়ায় ৫৩৩ পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করেছেন বে-সরকারি উন্নয়ন সংস্থ্যা ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ। বুধবার (২৯ জুলাই) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ খাদ্য সহায়তা তুলে দেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব এমপি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন কলাপাড়া সিপিপি’র সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান খান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইলিয়াস খান রানা, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি মো. হুমায়ুন কবীর, টিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মশিউর রহমান শিমু, এমপির ব্যক্তিগত সহকারী তরিকুল ইসলাম, ওয়ার্ল্ড কনসার্ন’র প্রকল্প ব্যবস্থাপক সিলভেষ্টার মাইকেল মধু,জেমস রাজিব বিশ্বাস, পায়েল দাস, নির্মল টুডু প্রমুখ।
সংস্থার প্রোগ্রাম কর্মকর্তা জেমস রাজিব বিশ্বাস বলেন, উপজেলার বালিয়াতলী, মিঠাগঞ্জ, ডালবুগঞ্জ, মহিপুর, নীলগঞ্জ ও লতাচাপলী ইউনিয়নে ৫৩৩ পরিবারের প্রতিজনকে ২০ কেজি চাল, আড়াই কেজি সয়াবিন তেল, ৬ কেজি ৭৫০ গ্রামমশুরী, মুগ ও ছোলা বুট ও চিড়া, চিনি, লবন, সাবান, ডিটারজেন্ট ও মাস্ক প্রদান করা হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!