গলাচিপায় আবাসিক হোটেলে এক যুবতীকে গণধর্ষণ; ধর্ষক গ্রেফতার | আপন নিউজ

শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে খাস জমি নিয়ে দ্ব’ন্দ্ব; সং’ঘ’র্ষে আ’হ’ত-৭ কলাপাড়ায় ক্ষুদ্র মৎস্যজীবীদের মিশ্র চাষ পদ্ধতিতে মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমতলীতে তাল গাছ নিয়ে দ্বন্ধে বৃদ্ধকে পি’টি’য়ে হ’ত্যা কুয়াকাটায় এ কেমন শত্রুতা! জেলের জাল ও নৌকায় আ’গু’ন কলাপাড়ায় বহু-অংশীজনীয় (মাল্টি-স্টেকহোল্ডার) মৎস্যজীবী প্ল্যাটফর্মের সভা অনুষ্ঠিত কলাপাড়ায় ভু’ল চিকিৎসা ও রোগীর সাথে প্র’তা’রণার অভিযোগ; তদন্তের দাবি আমতলীতে আ’গু’নে পু’ড়ে ৭টি দোকান ছা’ই; পথে বসছেন ব্যবসায়ীরা ফেইক আইডিতে অপপ্র’চারের অভিযোগে আমতলীতে জালাল ফকিরের সংবাদ সম্মেলন কলাপাড়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় ঢাবি অ্যালামনাইদের মিলনমেলা ও ইফতার মাহফিল
গলাচিপায় আবাসিক হোটেলে এক যুবতীকে গণধর্ষণ; ধর্ষক গ্রেফতার

গলাচিপায় আবাসিক হোটেলে এক যুবতীকে গণধর্ষণ; ধর্ষক গ্রেফতার

সঞ্জিব দাস, গলাচিপাঃ

গলাচিপায় শহরের সৈকত মহল নামে একটি আবাসিক হোটেলে বুধবার রাতে এক যুবতীকে গণ ধর্ষন করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে গলাচিপা থানা পুলিশ গভীর রাতে সৈকত মহল হোটেলে অভিযান চালিয়ে ৫ ধর্ষককে গ্রেফতার ও ধর্ষিতা যুবতীকে উদ্ধার করে। এ ঘটনায় ধর্ষিতা যুবতী বাদি হয়ে বৃহস্পতিবার গলাচিপা থানায় ৫ ধর্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ধর্ষিতাকে মেডিকেল পরীক্ষার জন্য পটুয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। গলাচিপা থানা সূত্রে জানা যায়, গলাচিপা উপজেলার গজালিয়া গ্রামের ১৯ বছরের এক যুবতী বুধবার বিকেলে ডাক্তার দেখাতে গলচিপা শহরে যায়। ডাক্তার দেখানো শেষে রাত হওয়ার কারনে ওই যুবতী গলাচিপা শহরের আবাসিক সৈকত মহল হোটেলে রাত যাপন করে। পূর্ব পরিচিত শহিদুল (২৪), রশিদ গাজি (৩২), স্বপন (৪০), জিতেন (৩৫), খোকন ডাক্তার (৪৫) ভয় ভিতি দেখিয়ে জোর পূর্বক ওই যুবতীকে রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত পালা ক্রমে ধর্ষন করে। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ রাত সাড়ে ১২টায় সৈকত মহল হোটেলে অভিযান চালিয়ে শহিদুলসহ ৫ ধর্ষককে আটক এবং যুবতীকে উদ্ধার করে। গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. মনিরুল ইসলাম বলেন, রাতে খবর পেয়ে পুলিশ ৫ ধর্ষককে প্রেফতার এবং ধর্ষনের শিকার যুবতীকে উদ্ধার করে। বৃহস্পতিবার ধর্ষিতা বাদি হয়ে ৫ জনের বিরুদ্ধে গলাচিপা থানায় মামলা দায়ের করে। আসামিদের কোর্টে প্রেরন করা হয়েছে এবং ভিকটিমের ডাক্তারি পরীক্ষার জন্য পটুয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!