কলাপাড়ায় নদীতে কয়লাবাহী জাহাজের ধাক্কায় ট্রলার ডুবি; নিখোঁজ-১ | আপন নিউজ

বুধবার, ১৩ মে ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন
কলাপাড়ায় নদীতে কয়লাবাহী জাহাজের ধাক্কায় ট্রলার ডুবি; নিখোঁজ-১

কলাপাড়ায় নদীতে কয়লাবাহী জাহাজের ধাক্কায় ট্রলার ডুবি; নিখোঁজ-১

আপন নিউজ, কলাপাড়া অফিসঃ 

কলাপাড়ায় রাবনাবাদ নদীতে কয়লাবাহী জাহাজের ধাক্কায় তিন জেলে নিয়ে একটি মাছ ধরা ট্রলার ডুবে গেছে। এঘটনায় অন্য জেলেদের সহায়তায় দুই জেলে উদ্ধার হলেও নিখোঁজ রয়েছে জেলে মহিউদ্দিন হাওলাদার। বৃহস্পতিবার শেষ বিকেলে এ ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে পায়রা বন্দর কোষ্টগার্ড নিখোঁজ জেলের সন্ধানে উদ্ধার অভিযান শুরু করেছে।
পায়রা বন্দর কোষ্টগার্ডেরর পেটি অফিসার আসাদুর রহমান সাংবাদিকদের জানান, প্যানওয়ার্ল্ড নামের কয়লাবাহী জাহাজটি পায়রা তাপবিদ্যুত কেন্দ্রে কয়লা আনলোড করে ফেরার পথে রাবনাবাদ নদীর পশরবুনিয়া মোহনায় নামবিহীন মাছ ধরা ট্রলারটিকে ধাক্কা দেয়য়। এতে ট্রলারটি ডুবে যায়। এসময় ট্রলারে থাকা জেলে বাচ্চু প্যাদা ও রোমান প্যাদা অন্য জেলেদের সহায়তায় উদ্ধার হলেও স্রোতের টানে ভেসে যায় মহিউদ্দিন।
রাত ৭টার দিকে অন্য জেলেদের মাধ্যমে পায়রা বন্দর কোস্টগার্ড সদস্যরা খবর পেয়ে ফাইবার বোট নিয়ে উদ্ধার অভিযান শুরু করে। কোষ্টগার্ডের পাশাপাশি স্থানীয় জেলেরাও তার সন্ধানে নদীর বিভিন্ন মোহনায় উদ্ধার কাজ শুরু করেছে। নিখোঁজ মহিউদ্দিন উপজেলার টিয়াখালী ইউনিয়নের পূর্ব টিয়াখালী গ্রামের রফিক হাওলাদারের ছেলে। কোষ্টগার্ড সদস্যরা জানান, নদীতে প্রচন্ড স্রোত থাকায় উদ্ধার অভিযান ব্যহত হচ্ছে।
কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, জাহাজের ধাক্কায় ট্রলার ডুবিতে এক জেলে নিখোঁজ হওয়ার খবর পেয়েছেন। তাকে উদ্ধারে কাজ করছেন প্রশাসন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!