কলাপাড়ায় ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ | আপন নিউজ

বুধবার, ১৩ মে ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন
কলাপাড়ায় ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ

কলাপাড়ায় ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ

আপন নিউজ রিপোর্টঃ

কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে পুলিশ দুই লিটার দেশীয় তৈরি চোলাই মদ সহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছেন। শুক্রবার রাত ২টা ৩০মি: সময় বালিয়াতলী চৌরাস্তা থেকে এদের আটক করেন পুলিশ।

এরা হলেন, উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের হানিফ খানের ছেলে মো.ফয়সাল (২৩), মোয়াজ্জেম শিকদারের ছেলে মো. রফিকুল শিকদার (২০) ও বশির খানের ছেলে মোঃ আল আমিন খান ওরপে আপন খান (২৯)।

এঘটনায় কলাপাড়া থানার এস আই মো. আলমগীর হোসেন বাদী হয়ে কলাপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।
এসআই মো. আলমগীর হোসেন বলেন, ওসি স্যারের মাধ্যমে জানতে পারি যে আটককৃত ওই তিন আসামি মাদক কেনাবেচা করছিল এমন খবরে ঘটনাস্থলে গেলে আসামিরা দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, পরে তাদের আটক করে থানা নিয়ে আসি এবং তাদের সাথে থাকা দুই লিটার দেশীয় তৈরি চোলাই মদ জব্দ করি।
শনিবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানা গেছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!