আমতলীতে জেলের মরদেহ উদ্ধার | আপন নিউজ

বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১২:২৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন কলাপাড়ায় বিধবা নারীর জমি জবরদখ’ল ও ধান কা’টা’র অভিযোগ দীর্ঘ ১৪ মাস পর মুক্তি পেলেন যুবলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. শামীম আল সাইফুল সোহাগ গলাচিপা থানায় নতুন ওসি হিসেবে যোগদান করলেন জিল্লুর রহমান বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কলাপাড়ায় শ্রমিক দলের দোয়া-মোনাজাত কলাপাড়ায় নীতিবিরুদ্ধ সকল কাজ পরিহার করতে হবে- ইউএনও কাউছার হামিদ সফল জননী মাহমুদা বেগম পটুয়াখালী-৪ আসনে নির্বাচন করার ঘোষণা দিলেন মুফতি হাবিবুর রহমান কলাপাড়ায় লালুয়া ইউ.সি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ড্রেজারের ১৩টি পাইপ কু’পি’য়ে নষ্ট আমরা কলাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠনকে সম্মাননা প্রদান
আমতলীতে জেলের মরদেহ উদ্ধার

আমতলীতে জেলের মরদেহ উদ্ধার

আমতলী প্রতিনিধিঃ

বরগুনার আমতলী পৌরসভার লোচা খাল থেকে রবিবার (২ আগষ্ট) সকালে নাসির মোল্লা নামের এক জেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
জানাগেছে, তালতলী উপজেলার নিন্দ্রাসকিনা গ্রামের মোঃ শাহজাহান মোল্লার ছেলে নাসির উদ্দিন মোল্লা (২৪) গত ২৬ জুলাই বঙ্গোপসাগরে ট্রলার নিয়ে ইলিশ শিকার করতে যায়। ওইদিন সাগরে জাল ফেলে নির্ধারিত সময়ে জাল ট্রলারে তুলতেছিল।
এ সময় জাল সাগরে আটকা পড়ে। ওই জাল তুলতে নাসির সাগরে নামে। এরপর থেকে নাশির নিঁখোজ হয়। স্বজনরা সাগরে অনেক খোজাখুজি করে পায়নি। এ ঘটনায় ২৮ জুুলাই তালতলী থানায় একটি সাধারণ ডায়েরী করেন নিখোজ নাশির উদ্দিনের বাবা শাহজাহান মোল্লা। নিখোঁজের সাতদিন পরে রবিবার সকালে তার মরদেহ আমতলী পৌরসভার লোচা খালে ভাসতে দেখে স্থানীয়রা। পরে তারা পুলিশে খবর দেয়। পুলিশ দিয়ে তার মহদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। খবর পেয়ে স্বজনরা তার মরদেহ শনাক্ত করে।
তালতলী উপজেলা ফকির হাট মৎস্য আড়ৎ সমিতির সহ-সভাপতি ইউপি সদস্য মোঃ আবদুস ছালাম হাওলাদার বলেন, গত ২৬ জুলাই নাশির সাগরে মাছ ধরতে গিয়ে নিখোজ হয়। গত ৭ দিনেও তাকে খুজে পাওয়া যায়নি। রবিবার তার মরদেহ পুলিশ লোচা খাল থেকে উদ্ধার করেছে।
আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!