গলাচিপায় হোন্ডা চালককে মারধর হাসপাতালে ভর্তি | আপন নিউজ

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
নাসির মোল্লা মিন্টুকে সম্মাননা দিল কলাপাড়া উপজেলা প্রেসক্লাব কলাপাড়া উপজেলা ইসলামী ছাত্র আন্দোলনের নতুন কমিটি গঠন আমতলীতে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সং’ঘ’র্ষে নি’হ’ত ২, আ’হ’ত ৩ কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি’র সুস্থতা কামনায় উপজেলা প্রেসক্লাবে দোয়া মিলাদ কলাপাড়ায় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা: ১৪ ফুটের ইলিশে মুগ্ধ জনতা অসুস্থতার সাথে লড়ছে শিশু বিলকিস-চিকিৎসায় থমকে আছে দরিদ্র পরিবারের জীবন কলাপাড়ায় মুরগির দাম কেজিতে বেড়েছে ৪০-৮০ টাকা; সাধারণ মানুষ ক্ষু’ব্ধ কলাপাড়ায় অটোচালককে পি’টি’য়ে জ’খ’ম, থানায় অভিযোগ কলাপাড়া সাংবাদিক ফোরামের কমিটি গঠন, সভাপতি ইউসুফ-সম্পাদক জাবেদ মানবিক ও সামাজিক কাজে আত্মপ্রকাশ করল ‘ব্লাড ফর লাইফ’ স্বেচ্ছাসেবী সংগঠন
গলাচিপায় হোন্ডা চালককে মারধর হাসপাতালে ভর্তি

গলাচিপায় হোন্ডা চালককে মারধর হাসপাতালে ভর্তি

গলাচিপা প্রতিনিধিঃ

পটুয়াখালীর গলাচিপায় হোন্ডা চালককে মারধর হাসপাতালে ভর্তি। হোন্ডা চালক আরিফুর রহমান (২৩) হচ্ছেন উপজেলার গজালিয়া ইউনিয়নের ইচাদী গ্রামের মো. জামাল হোসেনের ছেলে। ঘটনা সূত্রে ও আরিফুর রহমান জানান, বুধবার রাত সাড়ে আটটার দিকে গলাচিপা থেকে গজালিয়া ঢুকে কাটাখালী মাদ্রাসার উত্তর পাশে রাস্তার উপর হঠাৎ করে ৩/৪জন লোক একত্রিত হয়ে আমার মাথার উপরে লাঠি দিয়ে বারি দেয়। আমি চিৎকার করে অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে গেলে আমার পকেটে থাকা টাকা পয়সা, মোবাইল, গলার চেইন ও হাতের আংটি খুলে নিয়ে যায়। পরে এলাকাবাসী আমাকে উদ্ধার করে গলাচিপা হাসপাতালে ভর্তি করে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সুভ্রত বলেন, আমার চিকিৎসাধীনে আরিফুর রহমান ২য় তলায় ৮নং বেডে ভর্তি আছে। আরিফুর রহমানের মাথা ফেটে যায় এবং সারা শরীরে কালো কালো দাগ আছে। এ বিষয় নিয়ে আরিফুর রহমানের চাচা আকবর খা বলেন, আমার ভাতিজাকে যারা মেরেছে আমি আপনারদের মাধ্যমে প্রশাসনের কাছে বিচার চাই। ইউপি সদস্য আনোয়ার মিয়া বলেন, আসলেই আরিফুর রহমানকে মারধর করে টাকা পয়সা, মোবাইল নিয়ে গেছে। বিষয়টি আমি চেয়ারম্যানকে জানিয়েছি। গজালিয়া ইউপি চেয়ারম্যান খালিদুল ইসলাম স্বপন বলেন, চৌকিদারকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। খোঁজ খবর নিচ্ছি। আসলেই এর সাথে যারা জড়িত তাদের প্রকৃত নাম সংগ্রহ করে প্রশাসনকে জানানো হবে। গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!