তালতলীতে সড়ক পাকাকরনের দাবিতে মানববন্ধন | আপন নিউজ

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
তালতলীতে সড়ক পাকাকরনের দাবিতে মানববন্ধন

তালতলীতে সড়ক পাকাকরনের দাবিতে মানববন্ধন

আমতলী প্রতিনিধিঃ

বরগুনার তালতলী উপজেলা পরিষদে সামনের কাঁচা সড়ক পাকাকরনের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। রবিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদের পাশে কাঁচা সড়কে মানববন্ধন হয়। এই মানববন্ধনে সহ¯্রাধীক বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশগ্রহন করেন।
জানাগেছে, ২০১২ সালে তালতলী উপজেলা পরিষদ ঘোষনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০১৫ সালে উপজেলা পরিষদ ভবন নির্মাণ হয়। উপজেলা পরিষদের সামনে দিয়ে তিন কিলোমিটার সড়ক তালতলী পাড়াসহ কয়েকটি গ্রামের সাথে মিলিত হয়েছে। ওই গ্রামগুলোতে উপজাতিসহ অন্তত ১০ হাজার মানুষ বসবাস করে। ওই গ্রামগুলোর মানুষের চলাচলের একমাত্র সড়ক এটা। কিন্তু গত আট বছরেও ওই সড়কটি পাকা করা হয়নি। বর্ষার মৌসুমসহ সারা বছর দুর্ভোগের মধ্য দিয়ে মানুষের চলাচল করতে হয়। সড়কটি পাকাকরনের দাবিতে রবিবার ওই কাঁচা সড়কে কয়েক হাজার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ মানববন্ধন করেছে। নুরুল আলম মুন্সির সভাপতিত্বে ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন বড়বগী ইউপি সদস্য মোঃ নজরুল ইসলাম লিটু, মহিলা সদস্য সেলিনা আক্তার ইভা, আনসারুল মুন্সি ও মনিরুল ইসলাম। মানববন্ধনে বক্তরা বলেন, ২০১২ সালে তালতলী উপজেলা পরিষদ ঘোষনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ৮ বছর পেরিয়ে গেলেও উপজেলা পরিষদের সামনের রাস্তাটি আজ পর্যন্ত পাকা করা হয়নি। কাঁচা সড়ক দিয়ে অন্তত ১০ হাজার মানুষের চলাচল করতে হয়। দ্রুত এই সড়কটি পাকা করনের দাবী জানান তারা।
তালতলী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন, উপজেলা পরিষদের অর্থ বরাদ্দের প্রথম কাজ হবে ওই সড়কটি পাকাকরন এবং ওই কাজের আমি নিজে তদারকি করবো।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!