গলাচিপায় সরকারী খাস জমির উপর অবৈধ্য উচ্ছেদ প্রশাসনের | আপন নিউজ

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
গলাচিপায় সরকারী খাস জমির উপর অবৈধ্য উচ্ছেদ প্রশাসনের

গলাচিপায় সরকারী খাস জমির উপর অবৈধ্য উচ্ছেদ প্রশাসনের

সঞ্জিব দাস, গলাচিপাঃ

পটুয়াখালীর গলাচিপায় সরকারী খাস জমির উপর নির্মিত অবৈধ ১৫টি ঘর উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। অভিযান পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম। সোমবার বেলা ১১ টার দিকে উপজেলার গোলখালী ইউনিয়নের নলুয়াবাগী গ্রামে এই অভিযান পরিচালনা করেন। জানা গেছে, উপজেলার গোলখালী ইউনিয়নের নলুয়াবাগী গ্রামে সরকারী খাস জমির উপর প্রভাবশালীরা অবৈধভাবে দোকান ঘর নির্মান করেন। দোকান ঘরগুলোর প্রতিবেদন পত্রিকায় প্রকাশিত হলে প্রশাসনের নজরে আসলে উপজেলা প্রশাসন অবৈধ দোকান ঘরগুলো ভেঙ্গে দেওয়ার নির্দেশ দেন। এ বিষয়ে নির্বাহী ম্যাজিষ্ট্র্যেট ও সহকারী কমিশনার ভূমি মো. নজরুল ইসলাম বলেন, সরকারী খাস জমিতে অবৈধ স্থাপনা তৈরি করায় সেগুলো গলাচিপা থানা পুলিশের উপস্থিতিতে উচ্ছেদ করা হলো। গোলখালী ইউপি চেয়ারম্যান মো. নাসির উদ্দিন হাওলাদার বলেন, সরকারী খাস জমিতে ঘর উত্তোলন করায় প্রশাসন তা ভেঙ্গে দিয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!