কলাপাড়ায় করোনা উপসর্গ নিয়ে স্বাস্থ্যকর্মীর মৃত্যু; মোট আক্রান্ত সংখ্যা-১১৪ | আপন নিউজ

বুধবার, ১৩ মে ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন
কলাপাড়ায় করোনা উপসর্গ নিয়ে স্বাস্থ্যকর্মীর মৃত্যু; মোট আক্রান্ত সংখ্যা-১১৪

কলাপাড়ায় করোনা উপসর্গ নিয়ে স্বাস্থ্যকর্মীর মৃত্যু; মোট আক্রান্ত সংখ্যা-১১৪

আপন নিউজ রিপোর্টঃ
কলাপাড়ায় জ্বর ও শ্বাসকষ্টে কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মী অসিম শিকদার (৩২) মারা গেলেন। বুধবার (১২ আগষ্ট) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি উপজেলার ইউসুফপুর কমিউনিটি ক্লিনিকে কর্মরত স্বাস্থ্যকর্মী (সিএইসসিপি)।
সে উপজেলার মহিপুরের ইউসুফপুর গ্রামের যথিন্দ্রনাথ সিকদারের ছেলে।
জানাগেছ, জ্বরের সঙ্গে হঠাৎ করে তার শ্বাসকষ্ট শুরু হয়। উন্নত চিকিৎসার জন্য সোমবার (১০ আগষ্ট) অসীমকে ঢাকায় নেওয়া হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ উপজেলায় করোনা উপসর্গ নিয়ে মারা গেছে ৪ জন। আর করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৫ জন। মঙ্গলবার নতুন করে আরও ৪ জন করোনা সনাক্ত হয়েছে। এরা হলেন, কলাপাড়া পৌর শহরের মোঃ চুন্নু মিয়া (৫৫), একই এলাকার শাহরিয়া (১৯), কুয়াকাটার নয়ন (৩৮) ও কামরুল হাসান। এ নিয়ে মোট করোনায় আক্রান্ত সংখ্যা দাঁড়ালো ১১৪ জনের। এ তথ্য মঙ্গলবার (১১ আগষ্ট) রাতে কলাপাড়া স্বাস্থ্য বিভাাগ নিশ্চিত করেছন
কলাপাড়া হাসপাতাল সূত্রে জানা গেছে,
এ উপজেলা থেকে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ হয়েছে ৬৮৭ জনের। রিপোর্ট আসে ৬৫৬ জনের। এর মধ্যে আক্রান্ত হয় ১১৪ জন। এদের মধ্যে মারা গেছে পাঁচজন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬০ জন। আইসোলেশনে ৪৯ ও হোম কোয়ারেন্টাইনে ৬৮ জন রয়েছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!