নলছিটিতে ভেঙে পড়লো নির্মাণাধীন ভবনের দেয়াল | আপন নিউজ

মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
মানবিক ও সামাজিক কাজে আত্মপ্রকাশ করল ‘ব্লাড ফর লাইফ’ স্বেচ্ছাসেবী সংগঠন আইসোটেক ঘাটে খেয়া নিয়ে সং’ঘ’র্ষ: ২ জন আ’হ’ত, ট্রলার ডুবানোর অভিযোগ আমতলীতে জ্বালানি সংকটে কৃষি রেডিও বন্ধ, ভোগান্তিতে উপকূলের লাখো মানুষ কলাপাড়ায় সড়ক দু’র্ঘ’ট’না’য় স্বাস্থ্য কর্মকর্তা গু’রু’ত’র আ’হ’ত কলাপাড়ায় সড়কে বালু-পাথর দিয়ে বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টির প্র’তি’বা’দ ও মা’ন’ব’ব’ন্ধ’ন কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের আত্মপ্রকাশ, ১৩ সদস্যের কমিটি গঠন কলাপাড়ায় চার শিক্ষক ও এক কর্মচারীর বি’রু’দ্ধে অধ্যক্ষ’র মা’ম’লা প্রেমের প্রস্তাবে রাজি না ছবি ভাইরাল; এসএসসি পরীক্ষার্থীর আ/ত্ম/হ/ত্যা কলাপাড়ায় বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ কলাপাড়ায় জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬ উদ্বোধন
নলছিটিতে ভেঙে পড়লো নির্মাণাধীন ভবনের দেয়াল

নলছিটিতে ভেঙে পড়লো নির্মাণাধীন ভবনের দেয়াল

খান মাইনউদ্দিন, বরিশালঃ

উন্নয়ন কাজ নিয়ে ঝালকাঠির নলছিটিতে অনিয়মের অভিযোগ অনেক পুরনো। নিম্নমানের কাজের জন্য সরকারি বরাদ্দের টাকা সঠিকভাবে কাজে আসছে না উপজেলাবাসীর কাছ থেকে এমন অভিযোগ উঠেছে বিভিন্ন সময়। এবার অভিযোগ উঠলো খোদ উপজেলা পরিষদ চত্বরে নির্মাণাধীন অডিটোরিয়ামের কাজে বড় রকমের অনিয়মের। বুধবার সকালে এ ভবনের দেয়াল ভেঙে পড়ে। এ খবর ছড়িয়ে পড়লে উপজেলা জুড়ে আলোড়নের সৃষ্টি হয়।

এরপর দুপুরে নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান এলজিইডির প্রকৌশলীদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষোভ প্রকাশ করেন। এসময় তিনি প্রকৌশলীদের গুরুত্বের সঙ্গে কাজ তদারকি করার নির্দেশনা দেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রায় সাড়ে ৬ কোটি টাকা ব্যয়ে নতুন উপজেলা কমপ্লেক্স ভবন ও অডিটোরিয়াম নির্মাণ কাজ চলছে। হঠাৎ করে নির্মাণাধীন অডিটোরিয়ামের উত্তর পাশের ১০ ইঞ্চি পুরু দেয়াল ভেঙে পড়ে। এরপর ঘটনাটি উপজেলা জুড়ে ছড়িয়ে পড়লে ঠিকাদারের লোকজন ভাঙা অংশের ইটগুলো দ্রুত অন্যত্র সরিয়ে ফেলেন।

তারা বলেন, এলজিইডি অফিস থেকে দায়িত্বপ্রাপ্তরা কাজটি তদারকিতে গাফেলতি করছে। উপজেলা পরিষদ চত্বরে নির্মাণাধীন এ ভবনের দেয়াল ভেঙে পড়ার ঘটনায় স্থানীয় জনসাধারণের মাঝে এই অবকাঠামো নির্মাণ কাজের গুণগত মান নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

এ ব্যাপারে এলজিইডির উপজেলা প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মীর মো. আকতারুজ্জামান বলেন, সাপোর্ট না থাকায় দেয়ালের ভেঙে পড়েছে। নতুন করে দেয়ালটি তৈরি করে দেয়ার জন্য ঠিকাদারী প্রতিষ্ঠানকে নির্দেশনা দেয়া হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!