আমতলীতে ৭’শ গ্রাম গাঁজাসহ বিক্রেতা গ্রেফতার | আপন নিউজ

বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০২:১৯ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন কলাপাড়ায় বিধবা নারীর জমি জবরদখ’ল ও ধান কা’টা’র অভিযোগ দীর্ঘ ১৪ মাস পর মুক্তি পেলেন যুবলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. শামীম আল সাইফুল সোহাগ গলাচিপা থানায় নতুন ওসি হিসেবে যোগদান করলেন জিল্লুর রহমান বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কলাপাড়ায় শ্রমিক দলের দোয়া-মোনাজাত কলাপাড়ায় নীতিবিরুদ্ধ সকল কাজ পরিহার করতে হবে- ইউএনও কাউছার হামিদ সফল জননী মাহমুদা বেগম পটুয়াখালী-৪ আসনে নির্বাচন করার ঘোষণা দিলেন মুফতি হাবিবুর রহমান কলাপাড়ায় লালুয়া ইউ.সি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ড্রেজারের ১৩টি পাইপ কু’পি’য়ে নষ্ট আমরা কলাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠনকে সম্মাননা প্রদান
আমতলীতে ৭’শ গ্রাম গাঁজাসহ বিক্রেতা গ্রেফতার

আমতলীতে ৭’শ গ্রাম গাঁজাসহ বিক্রেতা গ্রেফতার

আমতলী প্রতিনিধিঃ

বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের খেকুয়ানী গ্রাম থেকে ৭’শ গ্রাম গাজাসহ নাঈম মুন্সি (১৯) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার পুলিশ তাকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করেছে। ঘটনা ঘটেছে বৃহস্পতিবার রাতে।
জানাগেছে, আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের খেকুয়ানী গ্রামের মোশাররফ মুন্সির ছেলে নাঈম মুন্সি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি করে আসছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ খেকুয়ানী গ্রামে অভিযান চালায়। এ সময় ওই গ্রামের সরদার বাড়ীর দরজায় বিক্রিরত অবস্থায় পুলিশ নাঈম মুন্সিকে গ্রেফতার করে। পরে তার শরীর তল্লাশী করে ৭’শ গ্রাম গাজা উদ্ধার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে মারুফ নামের আরেকজন পালিয়ে যায়। এ ঘটনায় আমতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। শুক্রবার পুলিশ নাঈমকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে।
আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, নাঈমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!