কলাপাড়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ সহ ৪ যান চালককে দন্ড | আপন নিউজ

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময় সভা কলাপাড়ায় চিরনিদ্রায় শায়িত নার্সিং শিক্ষার্থী অনিতা; প্রেমিকের বি’রু’দ্ধে হ’ত্যার অভিযোগ মানুষের ভালোবাসায় মুগ্ধ ইউএনও মাহমুদুল হাসান; বদলে যাচ্ছে গলাচিপার দৃশ্যপট গলাচিপায় ইলিশ সংরক্ষণে বিরত থাকা পরিবারগুলোর পাশে মানবিক সহায়তা গলাচিপায় নবজাতককে পা’চা’রে’র ঘটনায় গ্রে’ফ’তা’র-২, নবজাতক উ’দ্ধা’র ধানের ন্যায্যমূল্য ও সিন্ডিকেট ভাঙার দাবিতে কলাপাড়ায় কৃষক সমাবেশ-বি’ক্ষো’ভ মি’ছি’ল কলাপাড়া হাসপাতালে জেনারেটর আছে, তেল নেই; আইপিএস আছে, ব্যাটারি নষ্ট “যু’দ্ধ থামাও, পৃথিবী বাঁচাও” স্লোগানে কলাপাড়ায় মা/ন/ব/ব/ন্ধ/ন-অবস্থান কর্মসূচি কলাপাড়ায় ইসলামী ছাত্র আন্দোলনের নীলগঞ্জ ইউনিয়ন শাখার নতুন কমিটি অনুমোদন আমতলীতে ছাত্রদল সদস্য সচিবকে দশ লাখ টাকা চাঁ/দা না দেয়ায় ঠিকাদারকে পি’টি’য়ে জ’খ’ম
কলাপাড়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ সহ ৪ যান চালককে দন্ড

কলাপাড়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ সহ ৪ যান চালককে দন্ড

বিশেষ প্রতিবেদকঃ

কলাপাড়ায় ভ্রাম্যমানের আদালতের অভিযানে খাস জমি দখল মুক্ত করে অবৈধ স্থাপনা উচ্ছেদ সহ স্বাস্থ্য বিধি না মানায় চারটি যানবাহনের চালককে আর্থিক দন্ড প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার শেষ বিকেলে উপজেলার নিজামপুর এলাকায় কলাপাড়া নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডল এ অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমান আদালতের বেঞ্চ সহকারী উবাসুয়ে জানান, উপজেলার নিজামপুর এলাকার ১নং খাস খতিয়ানের জমি দখল করে আইউব আলী নামের এক ব্যক্তি ইট বালু দিয়ে স্থাপনা নির্মান করায় ভ্রাম্যমান আদালত স্থাপনাটি উচ্ছেদ করে খাস জমি দখল মুক্ত করে।

একই সময় স্বাস্থ্য বিধি না মানায় ভ্রাম্যমান আদালত বরিশালের টিংগুলাকাঠি গ্রামের যান চালক মো: মোহসীন (২৬) কে ৫০০ টাকা, পটুয়াখালীর ঝাটিবুনিয়া গ্রামের মো: সত্তার (২৫) কে ৫০০ টাকা, কুষ্টিয়া এলাকার মো: শহিদ (৩৫) কে ৫০০ টাকা এবং পটুয়াখালী সদর এলাকার যান চালক মো: আবু মুছা (২৭) কে সংক্রামক রোগ প্রতিরোধ নিয়ন্ত্রন ও নির্মূল আইন ২০১৮এর ২৪ (১) ধারা লংঘন ও ২৪ (২) ধারা মতে ১০০০ টাকা দন্ড প্রদান করেন বলে জানায় ভ্রাম্যমান আদালতের বেঞ্চ সহকারী উবাসুয়ে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!