আমতলীতে জাতির জনকের ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন | আপন নিউজ

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময় সভা কলাপাড়ায় চিরনিদ্রায় শায়িত নার্সিং শিক্ষার্থী অনিতা; প্রেমিকের বি’রু’দ্ধে হ’ত্যার অভিযোগ মানুষের ভালোবাসায় মুগ্ধ ইউএনও মাহমুদুল হাসান; বদলে যাচ্ছে গলাচিপার দৃশ্যপট গলাচিপায় ইলিশ সংরক্ষণে বিরত থাকা পরিবারগুলোর পাশে মানবিক সহায়তা গলাচিপায় নবজাতককে পা’চা’রে’র ঘটনায় গ্রে’ফ’তা’র-২, নবজাতক উ’দ্ধা’র ধানের ন্যায্যমূল্য ও সিন্ডিকেট ভাঙার দাবিতে কলাপাড়ায় কৃষক সমাবেশ-বি’ক্ষো’ভ মি’ছি’ল কলাপাড়া হাসপাতালে জেনারেটর আছে, তেল নেই; আইপিএস আছে, ব্যাটারি নষ্ট “যু’দ্ধ থামাও, পৃথিবী বাঁচাও” স্লোগানে কলাপাড়ায় মা/ন/ব/ব/ন্ধ/ন-অবস্থান কর্মসূচি কলাপাড়ায় ইসলামী ছাত্র আন্দোলনের নীলগঞ্জ ইউনিয়ন শাখার নতুন কমিটি অনুমোদন আমতলীতে ছাত্রদল সদস্য সচিবকে দশ লাখ টাকা চাঁ/দা না দেয়ায় ঠিকাদারকে পি’টি’য়ে জ’খ’ম
আমতলীতে জাতির জনকের ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন

আমতলীতে জাতির জনকের ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন

আমতলী প্রতিনিধিঃ

বরগুনার আমতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস শনিবার বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিল জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগীতা, কোরান খতম, দোয়া মোনাজাত, এতিম খানা ও হাসপাতালে বিশেষ খাবার বিতরন।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীনের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মতিয়ার রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার, জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক মোঃ শাহজাহান কবির, উপজেলা কৃষি অফিসার সিএম রেজাউল করিম, ইউপি চেয়ারম্যান মোতাহার উদ্দিন মৃধা, আখতারুজ্জামান বাদল খান, মোঃ শহীদুল ইসলাম মৃধা, মোঃ বোরহান উদ্দিন মাসুম তালুকদার, হারুন অর রশিদ হাওলাদার ও আমতলী সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোঃ জসিম উদ্দিন সিকদার প্রমুখ। এছাড়া উপজেলার প্রাথমিক, মাধ্যমিক স্কুল, মাদ্রাসা ও কলেজে জাতির জনকের শাহাদাত বার্ষিকী পালন করা হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!