কলাপাড়া হাসপতালের ডাঃ জে.এইচ. খান লেলীনকে স্বশরীরে আদালতে তলব | আপন নিউজ

বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় জা’ল ভোট ও গোপন কক্ষে ছবি তোলায় আ’ট’ক-৩ কলাপাড়ায় অটোরিকশার ধা’ক্কায় শ্রমিক নি’হ:ত মিঠাগঞ্জ ইউনিয়নে উন্নয়নের অঙ্গীকার এবিএম মোশাররফ হোসেনের কলাপাড়ায় যৌথবাহিনীর অ’ভিযানে দেশীয় অ’স্ত্রসহ যুবক গ্রে’ফ’তা’র ইসলামী আন্দোলন থেকে বহিষ্কৃত শতাধিক নেতাকর্মীর বিএনপি প্রার্থীকে সমর্থন পটুয়াখালী-৪ আসনে ধানের শীষের প্রার্থীকে গণ অধিকার পরিষদের পূর্ণ সমর্থন পায়রা বন্দরে নির্মাণাধীন আন্দারমানিক ব্রিজে দু’র্ঘ’ট’না: নি’হ’ত ১, আ’হ’ত-৩ বিএনপি ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে-এবিএম মোশাররফ হোসেন বরগুনা-১ আসনে বিএনপি ও ইসলামী আন্দোলন প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই বরগুনা হবে চাঁ’দা’মুক্ত-প্রতিশ্রুতি বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মোল্লার
কলাপাড়া হাসপতালের ডাঃ জে.এইচ. খান লেলীনকে স্বশরীরে আদালতে তলব

কলাপাড়া হাসপতালের ডাঃ জে.এইচ. খান লেলীনকে স্বশরীরে আদালতে তলব

বিশেষ প্রতিবেদকঃ

কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. জে.এইচ. খান লেলীনকে স্বশরীরে তলব করেছেন আদালত। রবিবার (১৬আগষ্ট) বিজ্ঞ কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট শোভন শাহরিয়ার’র আদালত এ আদেশ জারী করেন।

আদালত সূত্র জানায়, ফৌজদারী অপরাধের ঘটনায় আসামী পক্ষ দ্বারা প্রভাবিত হয়ে বিজ্ঞ আদালতে বিচারাধীন জিআর-৫৪৩/২০২০ মামলায় একই জখমীর দু’রকমের মেডিকেল সনদ আদালতে দাখিল করেন ডা. জে.এইচ. খান লেলীন। এতে জখমীর মাথার ডান পার্শ্বে জখম থাকলেও দু’টো সনদে বাম পার্শ্বে উল্লেখ করা হয়। এছাড়া সরবরাহকৃত মেডিকেল সনদের প্রথমটিতে গুরুতর জখম বলা হলেও দ্বিতীয়টিতে সাধারন জখম উল্লেখ করা হয়েছে। এতে বিচারিক কার্যক্রমে বিঘ্ন সৃষ্টির অপরাধে অভিযুক্ত চিকিৎসক ডা. জে.এইচ. খান লেলীনকে স্বশরীরে তলব করেন আদালত।

আদালতের জিআরও মুনসুর আহমেদ ও এজাহারকারী পক্ষের নিযুক্তীয় কৌশলী অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দীন এ আদেশের সত্যতা স্বীকার করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!