রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কলাপাড়ার লতাচাপলি ইউপি চেয়ারম্যানকে স্বশরীরে আদালতে তলব

কলাপাড়ার লতাচাপলি ইউপি চেয়ারম্যানকে স্বশরীরে আদালতে তলব

আপন নিউজ, বিশেষ প্রতিবেদকঃ

কলাপাড়ার লতাচাপলি ইউপি চেয়ারম্যান
মো: আনছার উদ্দীন মোল্লাকে স্ব-শরীরে তলব করেছেন আদালত। মঙ্গলবার (১৮আগষ্ট) বিজ্ঞ কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট শোভন শাহরিয়ার’র আদালত এ আদেশ প্রদান করেন।

আদালত সূত্রে জানা যায়, উপজেলার লতাচাপলি ইউনিয়নের মুসুল্লীয়াবাদ গ্রামের মোসা: খাদিজা বেগম প্রতারনা ও আত্মসাতের অভিযোগে একই গ্রামের মোতালেব মুসুল্লী ও তার পুত্র মিজান মুসুল্লী’র নামে ২৭ নভেম্বর ২০১৮ বিজ্ঞ আদালতে নালিশী মামলা আনয়ন করেন। আদালত সন্তুষ্ট হয়ে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আনছার উদ্দীন মোল্লাকে তদন্ত শেষে অভিযোগের বিষয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। এরপর চেয়ারম্যান বাদীকে ডেকে সাদা কাগজে স্বাক্ষর নিয়ে ওই কাগজ আদালতে পাঠিয়ে আপোষ করে দেয়া হয়েছে মর্মে প্রতিবেদন দাখিল করেন। কিন্তু বাদী ১১মার্চ ২০২০ তারিখে আদালতে উপস্থিত হয়ে আপোষ ফয়সালা হয়নি মর্মে জানালে বিজ্ঞ আদালত তাকে শোকজ করেন এবং জবাব সহ প্রতিবেদন দাখিলের জন্য বলেন। এরপরও চেয়ারম্যান আদালতে হাজির হাজির না হলে মঙ্গলবার বিজ্ঞ আদালত আনছার উদ্দীন মোল্লাকে প্রতিবেদন সহ ফের স্ব-শরীরে আদালতে তলব করেন।

আদালতের বেঞ্চ সহকারী মো: ফেরদৌস মিয়া ও বাদী পক্ষের নিযুক্তীয় কৌশুলী অ্যাডভোকেট মো: নুরুজ্জামান সিকদার এ আদেশের সত্যতা স্বীকার করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!