মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ১২:১১ অপরাহ্ন

প্রধান সংবাদ
৭২ একর খাস জমি বন্দোবস্ত কান্ডে অবশেষে কলাপাড়ার সেই ইউএনও আবু হাসনাতকে লঘুদন্ড ভূমি নিয়ে দীর্ঘ বিরোধ: আদালতের রায় গোপনের অভিযোগে সংবাদ সম্মেলন আমতলীতে জমি লিখে দিতে রাজি না হওয়ায় মাকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে তাড়িয়ে দেয়ার অভিযোগ পায়রার ৩য় কার্যনির্বাহী কমিটি গঠনঃ সভাপতি মোঃ রফিকুল, সাধারণ সম্পাদক দ্বীপ ঢালী কলাপাড়ায় চেতনানাশক স্প্রে করে ব্যবসায়ীর বাড়িতে চু-রি, নগদ টাকা ও স্বর্ণালংকার লু-ট কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় চু’রি’র অভিযোগ, নগদ টাকা ও স্বর্ণালংকার চু-রি কলাপাড়ার ৫ শ্রমিককে ঢাকায় তিন দিন আ’ট’কে নি’র্যা’ত’নে’র অভিযোগ, আ’ট’ক-৩ আমতলীতে স্বামীর পরকিয়ার বলি স্ত্রী; হাসপাতালে মরদেহ রেখে পালালো স্বামী ও তার স্বজনরা কলাপাড়ায় ১১ বছরের শিশুকে ধ’র্ষ’ণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রে’ফ’তা’র কলাপাড়ায় অনিয়মের তদন্তে সরকারি কর্মকর্তাকে বাঁধা
এমপি শাহজাদা স্ব পরিবারে করোনা আক্রান্ত

এমপি শাহজাদা স্ব পরিবারে করোনা আক্রান্ত

সঞ্জিব দাস, গলাচিপাঃ

পটুয়াখালী-৩ আসনের এমপি এস.এম শাহজাদা সাজু স্ব পরিবারে করোনা আক্রান্ত হয়েছেন। তিনি তার ফেসবুক আইডিতে পোষ্ট করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। পাঠকদের সুবিধার্থে তার স্টাটাসটি হুবহু তুলে ধরা হলো, প্রিয় এলাকাবাসী, আছ্সালামুআলাইকুম। আমি এবং আমার পরিবারের (ঢাকার) প্রায় সকল সদস্যই করোনায় (কোভিভ-১৯) আক্রান্ত। আমাদের খুব একটা জটিলতা নেই। দোয়া করবেন যাতে আল্লাহ আমাদের দ্রæত সুস্থতা দান করেন। প্রতিবেদককে ঘটনার সত্যতা নিশ্চিত করেন এমপি মহোদয়ের পিএস আলমগীর হোসেন। তিনি বলেন, তার পরিবারের সকলেই করোনা আক্রান্ত। আজ (১৯আগস্ট) সকালে সকলের রিপোর্ট পজেটিভ এসেছে। তিনি এমপি মহোদয় ও তার পরিবারের সকলের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। তিনি আরও বলেন, করোনাকালীন সময়ে পটুয়াখালী-৩ আসনের প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় মানুষের সহায়তার পাশাপাশি জনগণকে সচেতন করতে এমপি এস.এম শাহজাদা সাজু ছুটে বেড়িয়েছেন। জনগণের সাথে কাজ করতে গিয়ে তিনি আজ নিজেই স্ব-পরিবারে করোনা ভাইরাসে আক্রান্ত হন। উল্লেখ্য, এমপি শাহজাদা সাজুর পরিবারে মোট সদস্য সংখ্যা ৫ জন। তিনি ও তার স্ত্রী এবং ২ মেয়ে ও ১ ছেলে রয়েছে। তারা সবাই বাসায় হোম কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা গ্রহন করছেন। এদিকে গলাচিপা-দশমিনাবাসী, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সর্বস্তরের জনগন সংসদ সদস্য ও তার পরিবারের করোনা ভাইরাস আক্রমনের খবর শুনে ভেঙ্গে পড়েছেন এবং তিনি যেন অতি দ্রæত সুস্থ হয়ে তাদের মাঝে ফিরে আসতে পারেন তার জন্য মহান আল্লাহ্র দরবারে প্রার্থনা করেছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!