নতুন করে আরও ১০ হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার | আপন নিউজ

বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:০০ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় ঢাবি অ্যালামনাইদের মিলনমেলা ও ইফতার মাহফিল কলাপাড়ায় সিপিপি ও ডব্লিউডিএমসি সদস্যদের প্রশিক্ষণ অনুষ্ঠিত কলাপাড়ায় “নবজাগরণ” উদ্যোগে অসহায়দের মাঝে সেহরি ও ইফতার সামগ্রী বিতরণ আমতলীতে হ’য়’রা’নী করতে ২২ পৌর নাগরিকের ভু’য়া স্বাক্ষরে অভিযোগ আমতলীতে হেযবুত তওহীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ পালিত কলাপাড়ায় ইসলামিয়া হাসপাতালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় ইয়া’বা সে’বনের অপ’রা’ধে স্বেচ্ছাসেবক দল নেতার এক মাসের কা’রা’দণ্ড কলাপাড়ায় ইউনাইটেড-১৯ ব্যাচের শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন
নতুন করে আরও ১০ হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার

নতুন করে আরও ১০ হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার

অনলাইন ডেস্কঃ

নতুন করে আরও ১০ হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার। রোববার (২২ ডিসেম্বর) সংসদ ভবনে অনুষ্ঠিত পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির পঞ্চম বৈঠকে এ তথ্য জানানো হয়।

ইতোমধ্যে ৩৯তম বিসিএস (বিশেষ) মাধ্যমে চার হাজার ৬০৭ জন নতুন চিকিৎসকের পদায়ন করা হয়েছে। চিকিৎসকদের পাশাপাশি সেবা বৃদ্ধির জন্য ১০ হাজার নার্স নিয়োগ শেষ হয়েছে। অন্যান্য জনবলের নিয়োগ কাজও চলমান। সরকার জানিয়েছেন, নতুন করে আরও ১০ হাজার চিকিৎসক নিয়োগ দেয়া হবে।

কমিটির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে কমিটির সদস্য পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী এম এ মান্নান, সাবের হোসেন চৌধুরী, হাফিজ আহমদ মজুমদার, বীরেন শিকদার, মনজুর হোসেন, রওশন আরা মান্নান এবং আবিদা আনজুম মিতা বৈঠকে অংশ নেন।

ওষুধসহ অন্যান্য আনুষঙ্গিক সংকট উত্তরণের জন্য স্বাস্থ্য অধিদফতরের অধীন সিবিএইচসি (কমিউনিটি বেইজড হেলথ কেয়ার) অপারেশনাল প্ল্যানের আওতায় কাজ চলছে বলেও জানিয়েছে পরিকল্পনা মন্ত্রণালয়।

বৈঠক শেষে কমিটির সভাপতি আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, বৈঠকে দেশের মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় থেকে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, আরও ১০ হাজার চিকিৎসক নিয়োগ দেয়ার পরিকল্পনা নিয়েছে সরকার। কমিটি যত দ্রুত সম্ভব স্বচ্ছতার সঙ্গে এ নিয়োগ দিতে সুপারিশ করেছেন।

মৌলিক স্বাস্থ্য সেবা বাড়ানোর জন্য বর্তমানে ১৩ হাজার ৭৪৩টি কমিউনিটি ক্লিনিকে ১২ জন ৮৫০ জন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) কর্মরত আছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!