আমতলী প্রেসক্লাবের সাবেক সভাপতির পিতা খবির উদ্দিনের ইন্তেকাল | আপন নিউজ

রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১২:৩৫ অপরাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে কেমিস্ট এ্যান্ড ড্রাগিষ্ট সমিতির নির্বাচনে সভাপতি দেলোয়ার, সাধারণ সম্পাদক মাসুদ রানা পাগলী রাহিমা মা হলেন বাবা হলেন না কেউ! আমতলীতে ধান কাটতে বাঁধা দেয়ায় চার নারীসহ পাঁচজনকে কু’পি’য়ে জ’খ’ম গলাচিপায় উৎপাত বেড়েছে ভূমিদস্যুদের,জোরপূর্বক কৃষকের জমির ধান কেটে নেয়ার অভিযোগ কলাপাড়ায় মোয়াজ্জেম রুস্তম জমাদার চিকিৎসাবিহীন বাড়িতে অবহেলায় দিন কাটাচ্ছেন কলাপাড়ায় মহাসড়কে মাইক্রোবাস উল্টে দুই পর্যটক আ’হ’ত কলাপাড়ায় অ্যাডভোকেট জেড এম কাওছার নোটারি পাবলিক হিসেবে নিয়োগপ্রাপ্ত পর্যটক সেজে অটোরিকশা ছিনতাইকারী চক্রের ৭ সদস্য গ্রেপ্তারের পর কারাগারে কলাপাড়ায় কৃষকের ১২ হাজার তরমুজের চারা নষ্ট; কৃষক ফরিদের স্বপ্ন ভেঙে চুরমার কলাপাড়ায় স্কুলের গেটের তালা ভেঙে পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করলেন ইউএনও
আমতলী প্রেসক্লাবের সাবেক সভাপতির পিতা খবির উদ্দিনের ইন্তেকাল

আমতলী প্রেসক্লাবের সাবেক সভাপতির পিতা খবির উদ্দিনের ইন্তেকাল

আমতলী প্রতিনিধিঃ
আমতলী প্রেসক্লাবের সাবেক সভাপতি বাসস বরগুনা জেলা প্রতিনিধি একেএম খায়রুল বাশার বুলবুল’র পিতা অবসরপ্রাপ্ত কাস্টম সুপারিটেনডেন্ড আলহাজ্ব মোঃ খবির উদ্দিন আকন্দ (৭২) বুধবার গভীর রাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পৌর শহরের ডাকবাংলো সড়কের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি এক ছেলে ও স্ত্রীসহ অসংখ্য আত্মীয় স্বজন গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার জোহর নামাজবাদ  কেন্দ্রিয় জামে মসজিদ প্রাঙ্গণে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। পরে তার মরদেহ গ্রামের বাড়ী বরগুনা জেলার বেতাগী উপজেলার কাজিরাবাদ গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে আমতলী উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি (ভারপ্রাপ্ত) অ্যাডভোকেট এমএ কাদের মিয়া, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মতিয়ার রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান, ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান বাদল খাঁন, আমতলী সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোঃ জসিম উদ্দিন সিকদার ও সাধারণ সম্পাদক মোঃ জয়নুল আবেদীন, আমতলী প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট শাহাবুদ্দিন পান্না, মোঃ জাকির হোসেন, সভাপতি মোঃ রেজাউল করিম, সাধারণ সম্পাদক সৈয়দ নুহু- উল-আলম নবিন মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের  প্রতি সমবেদনা জানিয়েছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!