রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
জাতীয় শোক দিবস উপলক্ষে কলাপাড়ায় শ্রমিক লীগের আলোচনা ও দোয়া অনু্ষ্ঠিত

জাতীয় শোক দিবস উপলক্ষে কলাপাড়ায় শ্রমিক লীগের আলোচনা ও দোয়া অনু্ষ্ঠিত

আপন নিউজ রিপোর্টঃ

জাতীয় শোক দিবস উপলক্ষে কলাপাড়া উপজেলা শ্রমিক লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ আগষ্ট) বিকেল ৪ টায় উপজেলা দলীয় কার্যালয় এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব তালুকদার।
বিশেষ অতিথি ছিলেন, কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ নাসির উদ্দিন ও ড. শহিদুল ইসলাম বিশ্বাস। আলোচনা সভায় উপজেলা শ্রমিকলীগের সভাপতি হীরা হাওলদার স্বপনের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক মো: জহির হাওলাদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, পৌর কৃষক লীগের সভাপতি এস এম মুর্তাল্লাহ সৌরভ, পৌর ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান শুভ, যুবলীগ নেতা সৈয়দ মনিরুজ্জামান মারুফ, শ্রমিক লীগ নেতা আশরাফুল আলম মোতালেব, উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক সদস্য সালমা কবির ও শুভ্রা চক্রবর্তী। দোয়া ও আলোচনা সভায় শ্রমিক লীগ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দোয়া মোনাজাত করেন খেপুপাড়া নেছারুদ্দিন সিনিয়র মাদ্রাসার প্রভাষক মাসুম বিল্লাহ রুমী।অনুষ্ঠান শেষে ১৫ আগষ্টে নিহত বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকলের আত্মার মাগফেরাত কামনা এবং দেশের শান্তি ও সমৃদ্ধির জন্য বিশেষ মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত শেষে তবারক বিতরণ করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!