রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কলাপাড়ায় প্রধানমন্ত্রীর উপহার নৌ এ্যাম্বুলেন্স ৪ দিন ধরে পানির নিচে

কলাপাড়ায় প্রধানমন্ত্রীর উপহার নৌ এ্যাম্বুলেন্স ৪ দিন ধরে পানির নিচে

আপন নিউজ রিপোর্টঃ
কলাপাড়া হাসপাতালের নৌ এ্যাম্বুলেন্সটি গত ৪ দিন ধরে এভাবে জোয়ারের পানিতে ডুবে রয়েছে। প্রত্যন্ত এলাকার রোগীদের হাসপাতালে আনার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া উপহার নৌ এ্যাম্বুলেন্সটি কর্তৃপক্ষের উদাসীনতায় ক্ষতিগ্রস্তের শঙ্কা দেখা দিয়েছে। পৌর শহরে হেলিপ্যাড মাঠের পূর্বদিকে আন্ধারমানিক নদীর পাড়ে নৌ এ্যাম্বুমলেন্সটি ৪ দিন ধরে ডুবে থাকছে।
গত চারদিন ধরে নৌ-এ্যাম্বুলেন্সটি ডুবে যাওয়ার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। বিষয়টি আলোচনায় উঠে আসে।
তারপরও স্বাস্থ্য বিভাগের কোন মাথা ব্যাথা নেই। শনিবার (২২ আগষ্ট) এভাবেই জোয়ারের পানিতে ডুবে থাকতে দেখা যায়।
জরুরী স্বাস্থ্য সেবার কাজের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর উপহার নৌ-অ্যাম্বুলেন্সটি ২০১৯ সালের শেষ দিকে কলাপাড়া হাসপাতালে কাছে হস্তান্তর করা হয়। ফেব্রুয়ারি মাসের শেষ দিকে পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. মহিব্বুর রহমান মহিব এমপি এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। স্থানীয়রা অভিযোগ করেন, উদ্বোধন হলেও কোনো সময়ই এ নৌ অ্যাম্বুলেন্স দিয়ে রোগী আনা হয়নি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!