কুয়াকাটাকে ভাঙ্গনের কবল থেকে রক্ষা করা হবে-পানি সম্পদ প্রতিমন্ত্রী | আপন নিউজ

রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:২০ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আমতলীতে খাস জমি নিয়ে দ্ব’ন্দ্ব; সং’ঘ’র্ষে আ’হ’ত-৭ কলাপাড়ায় ক্ষুদ্র মৎস্যজীবীদের মিশ্র চাষ পদ্ধতিতে মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমতলীতে তাল গাছ নিয়ে দ্বন্ধে বৃদ্ধকে পি’টি’য়ে হ’ত্যা
কুয়াকাটাকে ভাঙ্গনের কবল থেকে রক্ষা করা হবে-পানি সম্পদ প্রতিমন্ত্রী

কুয়াকাটাকে ভাঙ্গনের কবল থেকে রক্ষা করা হবে-পানি সম্পদ প্রতিমন্ত্রী

আপন নিউজ, রিপোর্টঃ

পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবঃ) জাহিদ ফারুক এমপি কুয়াকাটা সৈকতে পরিদর্শন শেষে তিনি বলেছেন, সাগরের ভাঙ্গনের কবল থেকে কুয়াকাটা সৈকত রক্ষায় সকল উদ্যোগ নিয়েছেন সরকার। কুয়াকাটা এবং কক্সবাজার সমুদ্র সৈকতকে আন্তর্জাতিক পর্যটনকেন্দ্রে উন্নীতের লক্ষ্যে সরকার কাজ শুরু করেছেন।

ইতোমধ্যে পানি উন্নয়ন বোর্ডের সচিব, মহাপরিচালকসহ একটি প্রতিনিধিদল নেদারল্যান্ডস সফর করেছেন। ওই দেশের প্রযুক্তি ব্যবহারের মধ্য দিয়ে কুয়াকাটাকে ভাঙ্গনের কবল থেকে রক্ষা করা হবে। সৈকত রক্ষা ছাড়াও আধুনিক মানের বেড়িবাঁধ নির্মাণ করা হবে।

শনিবার শেষ বিকেলে পানি সম্পদ প্রতিমন্ত্রী কুয়াকাটা সৈকতের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন শেষে কুয়াকাটা জিরো পয়েন্টে দাড়িয়ে সাংবাদিকদের এসব কথা বলেছেন। একই সময় স্থানীয় একাধিক সংগঠন কুয়াকাটা সৈকত রক্ষার দাবিতে সৈকতে দাড়িয়ে মানববন্ধন করেছে।

এসময় পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব এমপি, কলাপাড়া উপজেলা চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান, কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক, কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব তালুকদার, কুয়াকাটা পৌরসভার মেয়র আব্দুল বারেক মোল্লা প্রমূখ সহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পানি উন্নয়ন বোর্ডেও কর্মকর্তাদেরও তিনি জরুরি ভিত্তিতে কুয়াকাটা সৈকতের গুরুত্বপূর্ণ স্থাপনা সমুহ রক্ষায় ভাঙ্গন রোধে জরুরি প্রটেকশনের কাজ শুরুর নির্দেশনা দেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!