জমিতে বীজ খাওয়াকে কেন্দ্র করে রাঙ্গাবালীতে প্রতিপক্ষের হামলায় আহত-১ | আপন নিউজ

শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় জা’ল ভোট ও গোপন কক্ষে ছবি তোলায় আ’ট’ক-৩ কলাপাড়ায় অটোরিকশার ধা’ক্কায় শ্রমিক নি’হ:ত মিঠাগঞ্জ ইউনিয়নে উন্নয়নের অঙ্গীকার এবিএম মোশাররফ হোসেনের কলাপাড়ায় যৌথবাহিনীর অ’ভিযানে দেশীয় অ’স্ত্রসহ যুবক গ্রে’ফ’তা’র ইসলামী আন্দোলন থেকে বহিষ্কৃত শতাধিক নেতাকর্মীর বিএনপি প্রার্থীকে সমর্থন পটুয়াখালী-৪ আসনে ধানের শীষের প্রার্থীকে গণ অধিকার পরিষদের পূর্ণ সমর্থন পায়রা বন্দরে নির্মাণাধীন আন্দারমানিক ব্রিজে দু’র্ঘ’ট’না: নি’হ’ত ১, আ’হ’ত-৩ বিএনপি ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে-এবিএম মোশাররফ হোসেন বরগুনা-১ আসনে বিএনপি ও ইসলামী আন্দোলন প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই বরগুনা হবে চাঁ’দা’মুক্ত-প্রতিশ্রুতি বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মোল্লার
জমিতে বীজ খাওয়াকে কেন্দ্র করে রাঙ্গাবালীতে প্রতিপক্ষের হামলায় আহত-১

জমিতে বীজ খাওয়াকে কেন্দ্র করে রাঙ্গাবালীতে প্রতিপক্ষের হামলায় আহত-১

সঞ্জিব দাস, গলাচিপাঃ

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বড়বাইঁশদিয়ায় ইউনিয়নের টুঙ্গিবাড়িয়া ছাতিয়ান পাড়া গ্রামে জমিতে বীজ খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত ব্যক্তি হলেন একই গ্রামের মৃত আবুল হাসেম এর ছেলে মো. মনিরুল ইসলাম। ঘটনা সূত্রে জানা যায়, ৩১ আগষ্ট সোমবার বিকেলে আহত মনিরুল ইসলামের গৃহপালিত একটি গাভী অনাকাংক্ষিত ভাবে তারই আপন ভাই, মৃত আমির হোসেন এর জমিতে কিছু ধানের বীজ নষ্ট করে। এরেই সূত্র ধরে ভাতিজা সাঈফুল ইসলাম ক্ষিপ্ত হয়ে আপন চাচা আহত মনিরুল ইসলামের উপর হামলা করলে তার মাথা গুরুতর জখম হয় বলে একাধিক সূত্রে জানা যায়। পরে ঐদিনেই বৈরী আবহাওয়ার মধ্যে গুরুতর আহতাবস্থায় মনিরুল ইসলামকে রাত সারে দশটার সময়ে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এনে জরুরী বিভাগে ভর্তি করান আহতের পররিবার। এ সময়ে ডাক্তার মো. শাহিন প্রতিবেদককে বলেন, রোগীর মাথায় ১.৫ পয়েন্ট গভীর জখম হয়েছে যা ৮ টি সেলাই দিতে হয়েছে। তবে, আমরা প্রাথমিক ভাবে সার্বিক ভাবে চিকিৎসা দেয়ার চেষ্টা করছি। প্রয়োজনে তাকে উন্নত চিকিৎসার জন্য রেফার হতে পারে। এবিষয়ে হামলার বিষয়ে হামলাকারী সাইফুল ইসলামের সাথে যোগাযোগ করেও তার বক্তব্য নেয়া যায়নি। এ বিষয়ে বড়বাইঁশদিয়ায় ইউপি চেয়ারম্যান আবু আবদুল্লাহ জানান, ঘটনাটি আমি শুনেছি, অত্যন্ত দুঃখজনক। তবে সঠিক তদন্তের মাধ্যমে এর আইনি বিচার হওয়া প্রয়োজন। এদিকে আহত ভিকটিমে পরিবার আইনি পদক্ষেপ নেয়ার জন্য মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!