গলাচিপায় উপকূলীয় বনায়ন সুবিধা ভোগীদের মাঝে মাছের পোনা বিতরণ | আপন নিউজ

বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় অটোরিকশার ধা’ক্কায় শ্রমিক নি’হ:ত মিঠাগঞ্জ ইউনিয়নে উন্নয়নের অঙ্গীকার এবিএম মোশাররফ হোসেনের কলাপাড়ায় যৌথবাহিনীর অ’ভিযানে দেশীয় অ’স্ত্রসহ যুবক গ্রে’ফ’তা’র ইসলামী আন্দোলন থেকে বহিষ্কৃত শতাধিক নেতাকর্মীর বিএনপি প্রার্থীকে সমর্থন পটুয়াখালী-৪ আসনে ধানের শীষের প্রার্থীকে গণ অধিকার পরিষদের পূর্ণ সমর্থন পায়রা বন্দরে নির্মাণাধীন আন্দারমানিক ব্রিজে দু’র্ঘ’ট’না: নি’হ’ত ১, আ’হ’ত-৩ বিএনপি ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে-এবিএম মোশাররফ হোসেন বরগুনা-১ আসনে বিএনপি ও ইসলামী আন্দোলন প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই বরগুনা হবে চাঁ’দা’মুক্ত-প্রতিশ্রুতি বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মোল্লার আল্লাহ কামিয়াব করলে ১৮ কোটি মানুষের মুখে হাসি ফুটবে- আমতলীর জনসভায় চরমোনাই পীর
গলাচিপায় উপকূলীয় বনায়ন সুবিধা ভোগীদের মাঝে মাছের পোনা বিতরণ

গলাচিপায় উপকূলীয় বনায়ন সুবিধা ভোগীদের মাঝে মাছের পোনা বিতরণ

সঞ্জিব দাস, গলাচিপাঃ

গলাচিপায় করোনা পরিস্থিতি মোকাবেলায় তৃণম‚ল পর্যায়ে উপকূলীয় বনায়ন ও পুনঃবনায়নে কমিউনিটিভিক্তিক অভিযোজন কর্মসূচী এর আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩০ জন সুফলভোগীদের মাঝে রুই মাছের পোনা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা মৎস্য অধিদপ্তরে আনুষ্ঠানিক ভাবে উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার রুই মাছের পোনা বিতরণ করেন। এসময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা ও আইসিবিএএআর প্রকল্প প্রতিনিধি মো. আবুল হাশেম, বন সংরক্ষক কর্মকর্তা মো. মশিউর রহমানসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। প্রতিটি সুবিধা ভোগীদেরকে ৮ কেজি রুই মাছের পোনা দেয়া হয়েছে। বিতরণ কালে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার বলেন, দেশের অর্থনৈতিক চাকা বৃদ্ধি করার জন্য সকলকে কৃষি, মৎস্য সবজী ও বনায়নে উদ্বুদ্ধ হয়ে আর্থিক অগ্রগতির আহবান জানান। তিনি আরও জানান, আপনারা সকলে নিজ উদ্যোগে কাজ করবেন। কাজের কোন বিকল্প নাই। আপনাদের যার যে পরিমান জমি আছে সেখানেই আপনার চাষাবাদ করে নিজে স্বাবলম্বী হয়ে অন্যকে উৎসাহিত করুন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!