স্বরাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার পায়রা সমুদ্র বন্দর পরিদর্শনে আসছেন | আপন নিউজ

বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৩:২০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন কলাপাড়ায় বিধবা নারীর জমি জবরদখ’ল ও ধান কা’টা’র অভিযোগ দীর্ঘ ১৪ মাস পর মুক্তি পেলেন যুবলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. শামীম আল সাইফুল সোহাগ গলাচিপা থানায় নতুন ওসি হিসেবে যোগদান করলেন জিল্লুর রহমান বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কলাপাড়ায় শ্রমিক দলের দোয়া-মোনাজাত কলাপাড়ায় নীতিবিরুদ্ধ সকল কাজ পরিহার করতে হবে- ইউএনও কাউছার হামিদ সফল জননী মাহমুদা বেগম পটুয়াখালী-৪ আসনে নির্বাচন করার ঘোষণা দিলেন মুফতি হাবিবুর রহমান কলাপাড়ায় লালুয়া ইউ.সি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ড্রেজারের ১৩টি পাইপ কু’পি’য়ে নষ্ট আমরা কলাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠনকে সম্মাননা প্রদান
স্বরাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার পায়রা সমুদ্র বন্দর পরিদর্শনে আসছেন

স্বরাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার পায়রা সমুদ্র বন্দর পরিদর্শনে আসছেন

বিশেষ প্রতিবেদকঃ

স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামান খান
কামাল এমপি বৃহস্পতিবার কলাপাড়ায় নির্মানাধীন দেশের তৃতীয় সমুদ্র বন্দর পায়রা পরিদর্শনে আসছেন। তাঁর সফর সঙ্গী হিসেবে সাথে থাকবেন পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মো: মহিব্বুর রহমান সহ প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তারা।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর ২:৩০ মিনিটের দিকে তিঁনি পায়রা সমুদ্র বন্দর কর্তৃপক্ষের হেলিপ্যাডে উপস্থিতি ও পোর্ট জেটির উদ্দেশ্যে যাত্রার কথা রয়েছে। দুপুর ২:৪০ মিনিটের দিকে তিঁনি পায়রা সমুদ্র বন্দর ও বাংলাদেশ কোষ্ট গার্ডের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করবেন। বিকাল ৫টার দিকে তাঁর ঢাকার উদ্দেশ্যে পটুয়াখালী ত্যাগের কথা রয়েছে।

এর আগে মন্ত্রী সকাল ১০:১৫ মিনিটের দিকে ঝালকাঠি জেলার ভিমরুলী বাজার ঘাটে পেয়ারা, আমড়া ও লেবু উৎপাদন এবং বিপনন ব্যবস্থা পর্যবেক্ষন করবেন। মন্ত্রীর একান্ত সচিব দেওয়ান মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক সফর সূচীতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!