কলাপাড়া ইউএনওর উপর হামলার তদন্ত ৪ মাসেও শেষ হয়নি | আপন নিউজ

শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:১৬ অপরাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে তাল গাছ নিয়ে দ্বন্ধে বৃদ্ধকে পি’টি’য়ে হ’ত্যা কুয়াকাটায় এ কেমন শত্রুতা! জেলের জাল ও নৌকায় আ’গু’ন কলাপাড়ায় বহু-অংশীজনীয় (মাল্টি-স্টেকহোল্ডার) মৎস্যজীবী প্ল্যাটফর্মের সভা অনুষ্ঠিত কলাপাড়ায় ভু’ল চিকিৎসা ও রোগীর সাথে প্র’তা’রণার অভিযোগ; তদন্তের দাবি আমতলীতে আ’গু’নে পু’ড়ে ৭টি দোকান ছা’ই; পথে বসছেন ব্যবসায়ীরা ফেইক আইডিতে অপপ্র’চারের অভিযোগে আমতলীতে জালাল ফকিরের সংবাদ সম্মেলন কলাপাড়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় ঢাবি অ্যালামনাইদের মিলনমেলা ও ইফতার মাহফিল কলাপাড়ায় সিপিপি ও ডব্লিউডিএমসি সদস্যদের প্রশিক্ষণ অনুষ্ঠিত কলাপাড়ায় “নবজাগরণ” উদ্যোগে অসহায়দের মাঝে সেহরি ও ইফতার সামগ্রী বিতরণ
কলাপাড়া ইউএনওর উপর হামলার তদন্ত ৪ মাসেও শেষ হয়নি

কলাপাড়া ইউএনওর উপর হামলার তদন্ত ৪ মাসেও শেষ হয়নি

আপন নিউজ ডেস্কঃ

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হকের উপর হামলা চালায় বালুদস্যুরা। এ ঘটনায় দায়ের করা মামলার চার মাস পরও তদন্ত শেষ হয়নি। আর জামিনে মুক্ত হয়েছে সব আসামি।

গত ৪ মে সকালে রাবনাবাদ চ্যানেলের পশুরবুনিয়া স্পটে বালু উত্তোলনকারী ৪০-৫০ জন লাঠিসোটা নিয়ে হামলা চালায়। উপজেলা প্রশাসনের নৌযানে ইট নিক্ষেপ করা হয়। আহত হন ইউএনওর স্টাফসহ একাধিক পুলিশ সদস্য। প্রথম দফায় এদের কাউকে আটক করা যায়নি।

পরবর্তীতে কোস্টগার্ডের সহায়তায় লিটন গাজী ও তার এক সহযোগী রানাকে গ্রেফতার করে। এ ঘটনায় কলাপাড়া থানায় হামলাকারীর মূলহোতা কেরামত হাওলাদারসহ কয়েকজনকে আসামি করে মামলা করেন পেশকার জাফর প্যাদা।

ওই সময় ভ্রাম্যমাণ আদালত বালু উত্তোলনে জড়িত আট শ্রমিককে (ড্রেজারের স্টাফ) তিন মাসের কারাদণ্ড দেন।

কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, সব আসামি আদালত থেকে জামিন নিয়েছেন। তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক সাংবাদিকদের বলেন, আমরা সরকারি কর্মচারী, সরকারে নির্দেশনা বাস্তবায়ন করাই আমাদের দায়িত্ব। বিভিন্ন প্রতিকূলতার মাঝে আমাদের কাজ করতে হয়।পাশাপাশি আমরা এ দেশের নাগরিক। আমাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমি সরকারের কাছে আবেদন জানাচ্ছি। পেশাগত কাজের সঙ্গে জড়িত সব সরকারি কর্মচারীসহ সাংবাদিকদের ওপর হামলাকারীদের দ্রুত বিচার দাবি করছি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!