কলাপাড়ায় আনসার ও ভিডিপি কর্মকর্তা কে ঘুষি মেরে নাক ফাটিয়ে দিলেন কুয়াকাটার ইকবাল | আপন নিউজ

শনিবার, ০৯ মে ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ
কলাপাড়ায় আনসার ও ভিডিপি কর্মকর্তা কে ঘুষি মেরে নাক ফাটিয়ে দিলেন কুয়াকাটার ইকবাল 

কলাপাড়ায় আনসার ও ভিডিপি কর্মকর্তা কে ঘুষি মেরে নাক ফাটিয়ে দিলেন কুয়াকাটার ইকবাল 

রিপোর্টঃ বিশ্বাস শিহাব পারভেজ মিঠুঃ
কলাপাড়া উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আফজাল হোসেন (৫৯) ঘুষি মেরে নাক ফাটিয়ে দিলেন কুয়াকাটার ইকবাল।
বুধবার (৯সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে  পৌর শহরের উকিলপট্টি দলিল লেখক মোঃ তুহিনের বৈঠকখানায় এ হামলার ঘটনা ঘটে।
এ ঘটনায় আফজাল হোসেন কলাপাড়া থানায় একটি অভিযোগ দাখিল করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার লালুয়া ইউনিয়নের চান্দুপাড়ায় ক্রয়কৃত জমিতে তারকাটার বাউন্ডারি দেওয়ার জন্য ব্যাংক চেকের মাধ্যমে মোটা অংকের টাকা নেয় কুয়াকাটা পৌরসভার ৩নং ওয়ার্ডের মৃত মাহবুব মুন্সীর ছেলে হাসনুল ইকবাল।
তারকাটার বেড়া দেওয়ার টাকার হিসাব চাইলে হাসনুল ইকবাল আজকাল বলে ঘুরাতে থাকে।
হাসানুল ইকবাল টাকার হিসাব দেবে বলে মোবাইল ফোনে আফজাল হোসেনকে উকিল পট্টি আসতে বলেন। আফজাল হোসেন ঘটনার স্থানে আসলে ইকবাল তাকে ঘুষি মেরে নাক ফাটিয়ে রক্তাক্ত জখম করে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালে কর্মরত চিকিৎসক তাকে প্রাথমিকভাবে চিকিৎসা প্রদান করেন
ওই রাতেই আফজাল হোসেন কলাপাড়া থানায় অভিযোগ করেন।
ঘটনার সত্যতা স্বীকার করে হাসানুল ইকবাল বলেন, নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে সামান্য হাতাহাতি হয়, যা মীমাংসার জন্য চেষ্টা চলছে।
এ ব্যাপারে কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!